News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালবৈশাখীর তাণ্ডবে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎহীনতায় চরম জনদুর্ভোগ
Image

কালবৈশাখীর তাণ্ডবে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎহীনতায় চরম জনদুর্ভোগ

আগরতলা,২৭ এপ্রিল :কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকা। রবিবার সন্ধ্যায় প্রায় সাড়ে ছটা নাগাদ শুরু হওয়া প্রবল ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে। প্রায় ৪০ মিনিট ধরে চলা দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ ভারী বর্ষণে বহু বাড়িঘর, গাছপালা এবং বিদ্যুৎ পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

হঠাৎ করে আছড়ে পড়া ঝড়ে বিভিন্ন এলাকায় বড় বড় গাছ উপড়ে পড়ে বাড়িঘরের উপর ভেঙে পড়ে ব্যাপক ক্ষতি সাধন করে। অনেক জায়গায় রাস্তাঘাট সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে। বিদ্যুতের খুঁটি ও তারের উপর গাছ পড়ায় পুরো এলাকাজুড়ে বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়েছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

দক্ষিণ মহেশপুর এলাকায় প্রশান্ত দেবের দোকান ঘরের উপর একটি বিশাল আমগাছ ভেঙে পড়ে, এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন তিনি। একই পঞ্চায়েতের রত্না দেবীর বাড়ির উপর ভেঙে পড়ে বনদপ্তরের রেঞ্জ অফিস সংলগ্ন একটি বহু পুরনো গাছ। খবর পেয়ে সোমবার সকালে বনদপ্তরের মহকুমা আধিকারিক সহ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গাছ সরানোর কাজ শুরু করেন।

এছাড়াও কাঠালিয়া পঞ্চায়েত এলাকার সাধন দাসের একটি ঘর ঝড়ের দাপটে উড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে। উত্তর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের আম্মা মুরা গ্রামে দরিদ্র বাসন্তী ত্রিপুরার বসতঘরের টিনের চালা সম্পূর্ণ উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে এবং বহু পরিবার এই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে রবিবার বিকেল থেকেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে তেমন কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, ফলে দুর্ভোগ আরও বাড়ছে।

Releated Posts

সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে আহত কৃষক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক কৃষক।…

ByByReshmi Debnath Jun 11, 2026

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top