News Flash

Image

মাটি ধ্বসে চাপা পড়ে মৃত্যু দিনমজুরের

আগরতলা, ২৫ এপ্রিল : মাটি ধ্বসে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শ্রমজীবী ব্যক্তির। মৃতের নাম রতন ভৌমিক (৪৫)। ওই ঘটনায় রাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সিদ্ধিনগর তহশীলের একিনপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় দিনমজুর রতন ভৌমিক শুক্রবার নিজের বাড়িতে মাটি কাটার কাজ করছিলেন। সেই সময় আচমকাই মাটির ধ্বস নেমে তিনি সম্পূর্ণভাবে চাপা পড়ে যান। ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও সন্তানরা। চোখের সামনে এই দুর্ঘটনা ঘটতে দেখে তারা কান্নায় ভেঙে পড়েন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার তথা ডিসিএম সঞ্জয় শীল সহ মহকুমা প্রশাসনের কর্মীরা। পরে পূর্ত দপ্তরের ড্রেজার এনে দীর্ঘ প্রচেষ্টার পর মাটি সরিয়ে রতন ভৌমিকের দেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য দেহ নিহারনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।

জানা গেছে, রতন ভৌমিক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর আকস্মিক মৃত্যুর পর পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। স্ত্রী শোকে ভেঙে পড়েছেন, দুই সন্তান—একজন পঞ্চম শ্রেণির ছাত্র ও অন্যজন দ্বাদশ শ্রেণির ছাত্রী—তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে রয়েছে পরিবার।

ঘটনাস্থলে উপস্থিত ডিসিএম সঞ্জয় শীল শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে জানান, সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Releated Posts

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026

পশ্চিম মুহুরীপুরে একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য

শান্তিরবাজার, ২৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম মুহুরীপুর এলাকায় একই বাড়ি থেকে এক দম্পতির রক্তাক্ত…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top