News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি নির্বাচনের ফলাফল পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী
Image

এডিসি নির্বাচনের ফলাফল পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ এপ্রিল: এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করতে দলীয় কার্যালয়ে প্রার্থী ও নির্বাচনী দায়িত্বে থাকা কার্যকর্তাদের নিয়ে বৈঠক বসেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

বৈঠকে নির্বাচনের ফলাফল, বিভিন্ন এলাকার সংগঠনের পারফরম্যান্স এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কোথায় শক্তি বৃদ্ধি প্রয়োজন এবং কোথায় আরও সক্রিয় হতে হবে, তা নিয়েও মতবিনিময় করা হয়। বিভিন্ন ক্লাস্টার থেকে আগত প্রতিনিধিরা ভোটের আগে ও পরের পরিস্থিতি নিয়ে মতামত দেন এবং বিশেষ করে আদিবাসী অঞ্চল ও প্রত্যন্ত গ্রামগুলিতে আরও বেশি জনসংযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেওয়া। তিনি স্বীকার করেন যে নির্বাচনের সময় কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে, তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলেও উল্লেখ করেন।

তিপরা মথার সমর্থকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে এবং প্রশাসন শান্তি বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করা সম্ভব। স্থানীয় সমস্যাগুলির দ্রুত সমাধান এবং সংগঠনের উপস্থিতি জোরদার করতে পারলে ভবিষ্যতের নির্বাচনে আরও ভালো ফল করা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এছাড়াও বৈঠকে বিভিন্ন এলাকার সমস্যা, যেমন পরিকাঠামোর ঘাটতি এবং কর্মীদের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে আলোচনা হয়। শেষ পর্যন্ত তৃণমূল স্তরে নতুন উদ্যমে কাজ করা এবং সংগঠনের শৃঙ্খলা আরও মজবুত করার আহ্বান জানিয়ে বৈঠক শেষ হয়।

Releated Posts

ত্রিপুরার উচ্চশিক্ষা খাতে কেন্দ্রীয় সহায়তার দাবি, শীঘ্রই নিয়োগ হবে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য

আগরতলা, ১০ জুন: রাজ্যের উচ্চশিক্ষা পরিকাঠামোর সম্প্রসারণ, নতুন কলেজগুলির অধিভুক্তিকরণ সংক্রান্ত জটিলতা নিরসন এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026
Scroll to Top