News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল শাসক দলের স্বার্থে ব্যবহার করা হচ্ছে, এটি বর্তমানে দলীয় তহবিল ছাড়া আর কিছুই নয় : আশিস
Image

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল শাসক দলের স্বার্থে ব্যবহার করা হচ্ছে, এটি বর্তমানে দলীয় তহবিল ছাড়া আর কিছুই নয় : আশিস

আগরতলা, ২২ এপ্রিল : মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল শাসক দলের স্বার্থে ব্যবহার করা হচ্ছে। এটি বর্তমানে দলীয় তহবিল ছাড়া আর কিছুই নয়। আজ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলে রাজ্য সরকারকে তীব্রভাবে আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

তাঁর অভিযোগ, সাম্প্রতিক নির্বাচনোত্তর হিংসায় রাজ্যের ক্ষতিগ্রস্তদের মধ্যে শুধুমাত্র বিজেপি কর্মীদেরই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই পদক্ষেপকে পক্ষপাতদুষ্ট ও অনৈতিক। তিনি বলেন, ত্রিপুরায় রাজনৈতিক হিংসা নতুন নয়। অতীতেও কংগ্রেস ও সিপিআই(এম)-এর কর্মীরা আক্রমণের শিকার হয়েছেন। তাঁদের ক্ষেত্রেও একইভাবে সাহায্য দেওয়া উচিত ছিল।

এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর তিপরা মথার সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য করা সরকারের দায়িত্ব হলেও তা কোনো নির্দিষ্ট দলের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়।

তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড শাসক দল, বিরোধী এবং সাধারণ মানুষ সকলের জম্য। এটি কোনোভাবেই নির্বাচনী বা দলীয় স্বার্থে ব্যবহার করা উচিত নয়। সরকারের বিরুদ্ধে তহবিলের অপব্যবহারের অভিযোগ তুলে তিনি দাবি করেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে সমানভাবে আর্থিক সহায়তা দিতে হবে। পাশাপাশি, তহবিল বণ্টনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top