News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সময়ে এসেও জয়েন্টে বসতে পারল না পরীক্ষার্থী, অভিযোগ, কান্নায় ভেঙে পড়ল ছাত্রছাত্রীরা
Image

সময়ে এসেও জয়েন্টে বসতে পারল না পরীক্ষার্থী, অভিযোগ, কান্নায় ভেঙে পড়ল ছাত্রছাত্রীরা

আগরতলা, ২২ এপ্রিল.: ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ঘিরে আগরতলার বোধজং বয়েজ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছেও প্রায় ৮ থেকে ১০ জন পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। ওই ঘটনাকে ঘিরে ক্ষোভ ও হতাশায় ভেঙে পড়ে ওই পরীক্ষার্থীরা, অনেকেই কান্নায় ভেঙে পড়েন। কেন্দ্রের বাইরে অভিভাবকদের একাংশ বিক্ষোভও দেখান।

পরীক্ষার্থীদের দাবি, তারা সময়মতো কেন্দ্রে উপস্থিত হলেও প্রবেশের ক্ষেত্রে কিছু জটিলতার কারণে শেষ পর্যন্ত তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তবে কেন্দ্র কর্তৃপক্ষের বক্তব্য, নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর নিয়ম অনুযায়ী আর কাউকে প্রবেশের অনুমতি দেওয়া যায় না।

এদিকে, বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান বোর্ডের চেয়ারম্যান ডঃ শুভদীপ পাল। পরিদর্শন শেষে তিনি জানান, সার্বিকভাবে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হচ্ছে। উপস্থিতির হারও সন্তোষজনক। তবে কিছু ক্ষেত্রে দেরিতে পৌঁছানোর কারণে কয়েকজন পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে তিনি স্বীকার করেন।

চেয়ারম্যান বলেন, পরীক্ষার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের পর আর কাউকে প্রবেশের অনুমতি নেই। সেই নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বোর্ডের পক্ষ থেকে আগেই পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অনেক আগে কেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ও নিয়মাবলী মেনেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে এই ধরনের ঘটনায় পরীক্ষার্থীদের ভবিষ্যৎ ও পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top