News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিনদিনের সফরে রাজ্যে আরএসএস প্রধান মোহন ভাগবত
Image

তিনদিনের সফরে রাজ্যে আরএসএস প্রধান মোহন ভাগবত

আগরতলা, ২০ এপ্রিল: তিনদিনের সফরে সোমবার রাজ্যে পৌঁছালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তাঁর এই সফরকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব লক্ষ্য করা যাচ্ছে।

সূত্রের খবর, মঙ্গলবার পশ্চিম জেলার মোহনপুরের ফকিরা মুড়ায় নবনির্মিত মা চিন্ময়ী সৌন্দর্য মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ও কুম্ভ অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই মন্দিরটি চিন্ময় মিশন ইন্টারন্যাশনাল-এর অধীনস্থ চিন্ময় সেবা ট্রাস্টের উদ্যোগে নির্মিত হয়েছে। বিশেষ বৈশিষ্ট্য হিসেবে মন্দিরটি কালো পাথরের ২৭টি স্তম্ভে নির্মিত, যা হিন্দু জ্যোতিষশাস্ত্রের ২৭টি নক্ষত্রকে প্রতীকীভাবে উপস্থাপন করে।
অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এবং মহারাষ্ট্রের রাজ্যপাল জিষ্ণু দেব বর্মন-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের।

এদিকে, রাজ্য সফর চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীসহ অন্যান্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন মোহন ভাগবত। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই বৈঠকগুলি রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে তাৎপর্যপূর্ণ হতে পারে। আরএসএস প্রধানের এই সফরকে রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

Releated Posts

শ্রীনগরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার

আগরতলা, ২৭ জুলাই :অবৈধ মদ মজুত ও পাচারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার পুলিশ সফল অভিযান…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top