News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুড়াইবাড়িতে ফের নেশা কারবারে বড়সড় ধাক্কা, ৩৬ লক্ষ টাকার কফ সিরাপ জব্দ, চালক পলাতক
Image

চুড়াইবাড়িতে ফের নেশা কারবারে বড়সড় ধাক্কা, ৩৬ লক্ষ টাকার কফ সিরাপ জব্দ, চালক পলাতক

আগরতলা, ২০ এপ্রিল: সীমান্তবর্তী এলাকায় নেশা কারবারিদের দৌরাত্ম্য রুখতে আবারও বড়সড় সাফল্য পেল পুলিশ। আসামের চুড়াইবাড়িতে বিপুল পরিমাণ অবৈধ নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের মাঝেই চালকের পালিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে দিল্লি থেকে গুয়াহাটি হয়ে আসা এএস০১আরসি২৪৯৫ নম্বরের একটি ছয় চাকার কন্টেনার লরি বাজারিছড়ার চুড়াইবাড়ি ওয়াচ পোস্টে পৌঁছায়। আগাম গোপন সূত্রে খবর ছিল, ওই গাড়িতে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী পাচার করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল এবং লরিটিকে আটক করা হয়।

তবে আটক করার পরই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। ‘কন্টেনার খুলে দেখানোর’ অজুহাতে চালক মুহূর্তের মধ্যে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশের তৎপরতা ও নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পরদিন সোমবার সকালে পুলিশ সুপার অর্ণিবান শর্মার উপস্থিতিতে গেট ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে লরিটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বিভিন্ন পণ্যের আড়ালে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার হয় দুইটি কাঠের বাক্সভর্তি মোট ৩,৬০০ বোতল অবৈধ ‘এস্কাফ’ কফ সিরাপ। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার জানিয়েছেন, নেশা বিরোধী অভিযানে শ্রীভূমি জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি মেনে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। ইতিমধ্যেই পলাতক চালককে ধরতে তল্লাশি শুরু হয়েছে এবং গাড়ির মালিকের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই ঘটনায় একদিকে যেমন পুলিশের সাফল্যে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা, অন্যদিকে বারবার এমন পাচারের ঘটনা সামনে আসায় প্রশ্ন উঠছে—কেন এখনও পুরো চক্রটিকে সম্পূর্ণভাবে ধরতে পারছে না প্রশাসন।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রকে নিশানা কংগ্রেসের, ২৩ জুলাই জাতীয় সড়ক অবরোধের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র…

ByByReshmi Debnath Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস ‘ঘোর পাপ’, দোষীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জুলাই: নিট প্রশ্নফাঁস বিতর্ক নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের…

ByBySandeep Biswas Jul 21, 2026

প্রদেশ বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত, একাধিক পদে নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন রাজ্য কমিটির দায়িত্বপ্রাপ্তদের…

ByByReshmi Debnath Jul 21, 2026

ডিজিপির মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর, হাইকোর্টের সিটিং বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত চাইলেন

আগরতলা, ২১ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিচারবিভাগীয় তদন্তের…

ByByTaniya Chakraborty Jul 21, 2026
Scroll to Top