News Flash

  • Home
  • দেশ
  • মালব্য নগরের অগ্নিকাণ্ডে ১৩ বিদেশি নাগরিকের মৃত্যু, আহত ২২ জনেরও বেশি: বিদেশ মন্ত্রক
Image

মালব্য নগরের অগ্নিকাণ্ডে ১৩ বিদেশি নাগরিকের মৃত্যু, আহত ২২ জনেরও বেশি: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস) : দিল্লির মালব্য নগরে চলতি সপ্তাহে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১৩ জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে এবং প্রায় ২২ জন বিদেশি আহত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক (এমইএ)। সংশ্লিষ্ট দেশগুলির দূতাবাসের সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় নথিপত্র ও চিকিৎসা সহায়তা প্রদানে উদ্যোগী হয়েছে।

সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, নিহত বিদেশি নাগরিকদের মধ্যে চারজন নাইজেরিয়ার, তিনজন কিরগিজস্তানের এবং একজন করে মোজাম্বিক, লাইবেরিয়া, উজবেকিস্তান, বাংলাদেশ, কঙ্গো ও ইরাকের নাগরিক।

রণধীর জয়সওয়াল বলেন, উপলব্ধ তথ্য অনুযায়ী, দিল্লির অগ্নিকাণ্ডে মৃতদের মধ্যে ১৩ জন বিদেশি নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে মোজাম্বিকের একজন, নাইজেরিয়ার চারজন, লাইবেরিয়ার একজন, কিরগিজস্তানের তিনজন, উজবেকিস্তানের একজন, বাংলাদেশের একজন, কঙ্গোর একজন এবং ইরাকের একজন নাগরিক রয়েছেন। আমরা সংশ্লিষ্ট সমস্ত দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাঁদের প্রয়োজন অনুযায়ী সহায়তা করার চেষ্টা করছি।

তিনি আরও জানান, প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রেখে আহতদের চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। এই ঘটনায় প্রায় ২২ জন বিদেশি নাগরিক আহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, বুধবার মালব্য নগরের এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদান করছে।

সরকারি সূত্রে জানা গেছে, বুধবার সকালে দিল্লির মালব্য নগরে অবস্থিত বহুতল ‘লেমন গ্রিন রেস্তোরাঁ’-য় ভয়াবহ আগুন লাগে। এই দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এক বিবৃতিতে জানায়, দিল্লির মালব্য নগরে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদান করছে প্রশাসন।

বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে প্রত্যেক মৃত ব্যক্তির নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে।

Releated Posts

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার অধিকার পাকিস্তানের নেই, সন্ত্রাসে মদতই তাদের রাষ্ট্রনীতি: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১৭ জুলাই(আইএএনএস): সীমান্ত-পার সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত ও পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে ফের সরব হল ভারত। শুক্রবার নিয়মিত সাংবাদিক বৈঠকে…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

রাম মন্দির অনুদান কেলেঙ্কারি থেকে নজর ঘোরাতেই জওহর বিশ্ববিদ্যালয়ে বুলডোজার অভিযান: যোগী সরকারকে কংগ্রেসের নিশানা

লখনউ, ১৭ জুলাই (আইএএনএস) : রামপুরের মোহাম্মদ আলি জওহর বিশ্ববিদ্যালয়ের ৪০টি ভবনের মধ্যে ৩৮টি ভেঙে ফেলার প্রস্তাবকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

মধ্যপ্রদেশের ১৩টি পুনর্নির্মিত রেলস্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি

ভোপাল, ১৭ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের রেলযাত্রীদের জন্য আধুনিক পরিষেবা ও উন্নত সুযোগ-সুবিধার নতুন দিগন্ত খুলতে চলেছে। শুক্রবার ভিডিও…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ নিয়ে বিরোধীদের ‘দ্বিচারিতা’ ফের প্রকাশ্যে আসবে: গজেন্দ্র সিং শেখাওয়াত

জোধপুর, ১৭ জুলাই (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের আগে বিরোধী দলগুলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top