News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মধ্য ভুবনবন এলাকায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ
Image

মধ্য ভুবনবন এলাকায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ৫ জুন: মধ্য ভুবনবন এলাকায় নিজ বাড়ি থেকে পদ্মা চক্রবর্তী নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দারা তাঁর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম মহিলা থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে ফরেনসিক দলকেও ডাকা হয়। ফরেনসিক বিশেষজ্ঞরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন এবং প্রাথমিক তদন্ত চালান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা চক্রবর্তী বাড়িতে একাই বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে তাঁর বাড়ির দরজা খোলা অবস্থায় দেখতে পান এলাকাবাসীরা। পরে ঘরে প্রবেশ করে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

এলাকার এক যুবক জানান, তিনি প্রায়ই ওই এলাকা দিয়ে যাতায়াত করেন এবং বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধার খোঁজখবর নিতে তাঁর বাড়িতে গিয়েছিলেন। সে সময় তিনি দেখতে পান, বৃদ্ধা অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে রয়েছেন। যেহেতু তিনি প্রায়ই শারীরিক অসুস্থতায় ভুগতেন, তাই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেননি। কিন্তু রাতে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ইতিমধ্যে পুলিশ যাবতীয় বিষয় খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আত্মসমর্পণকারী জঙ্গিদের ডাকা বনধে ফের স্তব্ধ আসাম–আগরতলা জাতীয় সড়ক, ১১ দফা দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আত্মসমর্পণকারী বৈরী…

ByByReshmi Debnath Sep 4, 2026

প্রায় ৩ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৩

আগরতলা, ৩ সেপ্টেম্বর: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকায় পাথর বোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Sep 3, 2026

ত্রিপুরার নদী-ছড়ার ধ্বংসের পথ তৈরি হচ্ছে, বালি উত্তোলন নিয়ে সরকারকে নিশানা জিতেন্দ্রর

আগরতলা, ৩ সেপ্টেম্বর: বালি উত্তোলনের অনুমতিপত্র দেওয়ার দায়িত্ব বন দফতরের কাছ থেকে শিল্প দফতরের হাতে তুলে দেওয়ার রাজ্য…

ByByTaniya Chakraborty Sep 3, 2026
Scroll to Top