News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজধানীর একাধিক এলাকায় ইয়াবা ও নেশার ইনজেকশন বিক্রির অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ
Image

রাজধানীর একাধিক এলাকায় ইয়াবা ও নেশার ইনজেকশন বিক্রির অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

আগরতলা, ৫ জুন : রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ইয়াবা ট্যাবলেট ও নেশাজাতীয় ইনজেকশন বিক্রির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এই অবৈধ কারবার চললেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

অভিযোগ অনুযায়ী, পূর্ব থানার অন্তর্গত বিবেকানন্দ ময়দান, চন্দ্রপুর বাজার বিপণী বিতান এলাকা, বনকুমারী সহ পশ্চিম থানার অধীন সিটি সেন্টার এবং আইজিএম হাসপাতালের নতুন গেট সংলগ্ন এলাকায় নেশা ব্যবসায়ীদের দৌরাত্ম্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দিনের পাশাপাশি রাতের বেলাতেও প্রকাশ্যে ইয়াবা ও নেশার ইনজেকশন কেনাবেচা চলছে বলে দাবি স্থানীয়দের।

এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার পুলিশ প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত দৃশ্যমান কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে যুব সমাজের একটি অংশ নেশার জালে জড়িয়ে পড়ছে এবং এলাকাগুলিতে সামাজিক অবক্ষয় বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।

স্থানীয় বাসিন্দারা জানান, নেশা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তারা অবিলম্বে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও নেশাজাতীয় দ্রব্যের অবৈধ ব্যবসা বন্ধ করার দাবি জানিয়েছেন।

Releated Posts

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের ড্রেসিংরুম তৈরিতে ২.৮০ কোটি টাকা বরাদ্দ সাংসদ রাজীব ভট্টাচার্য – র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুম তৈরির উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Sep 4, 2026

জন্মাষ্টমীতে উষা বাজার ভারতরত্ন ক্লাবে মেগা রক্তদান শিবির

আগরতলা, ৪ সেপ্টেম্বর: জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচি ও দুর্গাপূজার প্রস্তুতিতে উৎসবমুখর হয়ে উঠল উষা বাজার ভারতরত্ন…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top