News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ললিত বাজার-এনআইটি সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবিতে সরব এলাকাবাসী
Image

ললিত বাজার-এনআইটি সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবিতে সরব এলাকাবাসী

আগরতলা, ৫ জুন : দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মান্দাই ব্লকের অন্তর্গত ললিত বাজার থেকে এনআইটি, বোরখা হাসপাতাল ও পাটনি সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কটি চরম বেহাল অবস্থায় রয়েছে। রাস্তাজুড়ে অসংখ্য বড় বড় গর্ত তৈরি হওয়ায় প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ, যানবাহন চালক এবং পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে যায়। ফলে কোথায় রাস্তা আর কোথায় গর্ত তা বোঝা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে বর্ষাকালে এই পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

এই সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন অসংখ্য মানুষ এনআইটি, বোরখা হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি-বেসরকারি কাজে যাতায়াতের জন্য এই রাস্তা ব্যবহার করেন। এছাড়াও ব্লক প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধি এবং মান্দাই বিধানসভার বিধায়িকা স্বপ্না দেবর্বমা-সহ বিভিন্ন ব্যক্তির নিয়মিত যাতায়াত রয়েছে এই পথ দিয়ে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

এলাকাবাসীর বক্তব্য, অবিলম্বে সড়কটির মেরামত ও সংস্কারের কাজ শুরু না হলে বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। তাই জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।

বর্তমানে ললিত বাজার থেকে এনআইটি, বোরখা হাসপাতাল ও পাটনি সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সড়কের দুরবস্থা এলাকাবাসীর ক্ষোভের অন্যতম কারণ হয়ে উঠেছে। দ্রুত সংস্কার কাজ শুরু হবে বলেই আশা করছেন স্থানীয়রা।

Releated Posts

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের ড্রেসিংরুম তৈরিতে ২.৮০ কোটি টাকা বরাদ্দ সাংসদ রাজীব ভট্টাচার্য – র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুম তৈরির উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Sep 4, 2026

জন্মাষ্টমীতে উষা বাজার ভারতরত্ন ক্লাবে মেগা রক্তদান শিবির

আগরতলা, ৪ সেপ্টেম্বর: জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচি ও দুর্গাপূজার প্রস্তুতিতে উৎসবমুখর হয়ে উঠল উষা বাজার ভারতরত্ন…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top