News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মৃত ব্যক্তিকে ‘জীবিত’ দেখিয়ে জমির জাল রেজিস্ট্রি! আগরতলায় চাঞ্চল্য
Image

মৃত ব্যক্তিকে ‘জীবিত’ দেখিয়ে জমির জাল রেজিস্ট্রি! আগরতলায় চাঞ্চল্য

আগরতলা, ২০ এপ্রিল: রাজ্যের রাজধানী আগরতলার নন্দননগর এলাকায় ডন বসকো স্কুলের পেছনে এক চাঞ্চল্যকর জমি জালিয়াতির ঘটনা সামনে এসেছে। অভিযোগ, মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে একাধিক জাল দলিল তৈরি করে জমি বিক্রি করে দিয়েছে এলাকার দুই ব্যক্তি।

অভিযোগ অনুযায়ী, জমির দালাল আব্দুল করিম মিয়া ও বিল্লাল হোসেন মিলে মৃত নগেন্দ্র সরকারের নামে চারটি ভুয়ো দলিল তৈরি করে। শুধু তাই নয়, ওই জাল কাগজপত্রের মাধ্যমে জমিটি চারজন ভিন্ন ব্যক্তির কাছে বিক্রিও করে দেওয়া হয়েছে বলে দাবি পরিবারের।
ঘটনায় হতবাক নগেন্দ্র সরকারের পরিবার উপায়ান্তর না দেখে পশ্চিম জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমারের দ্বারস্থ হন। তারা পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেলাশাসকের কাছে তুলে ধরেন। অভিযোগ শুনে জেলাশাসক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এবং কীভাবে এই জাল কাগজপত্র তৈরি হল, তা তদন্ত করে দেখা হবে বলে জানান।

এদিকে, মৃত নগেন্দ্র সরকারের ছেলে রঞ্জিত সরকার এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি, তাদের পৈতৃক জমি ফেরত পাওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছেন তিনি। রঞ্জিত সরকার বলেন, উনার বাবাকে মৃত থাকা সত্ত্বেও জীবিত দেখিয়ে জাল দলিল তৈরি করা হয়েছে। এর সঠিক তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। জমি ফিরে পেতে প্রশাসনের নিকট আবেদন জানিয়েছেন তিনি।

Releated Posts

সরকারের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার, স্বস্তি সাধারণ মানুষের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনগুলির ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে একসঙ্গে লড়বে বিজেপি-তিপরা মথা-আইপিএফটি: মানিক সাহা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরার এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top