News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কর্তব্যে গাফিলতি, বৈদ্যুতিক তার ছিঁড়ে নাবালিকার আহত হওয়ার ঘটনায় আমবাসার ডিজিএম এবং সিনিয়র ম্যানেজারকে শোকজ নোটিশ
Image

কর্তব্যে গাফিলতি, বৈদ্যুতিক তার ছিঁড়ে নাবালিকার আহত হওয়ার ঘটনায় আমবাসার ডিজিএম এবং সিনিয়র ম্যানেজারকে শোকজ নোটিশ

আগরতলা, ১৬ এপ্রিল: আমবাসা বাজারে পরপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার ঘটনায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দায়িত্বে গাফিলতির অভিযোগ তুলে টিএসইসিএল-এর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের শোকজ নোটিশ জারি করেছে আমবাসা মহকুমা প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল আমবাসা বাজার এলাকায় বৈদ্যুতিক তার পড়ে যাওয়ার একটি ঘটনার পরিপ্রেক্ষিতে মহকুমা শাসকের দপ্তর থেকে একটি মেমো জারি করা হয়। উক্ত মেমোতে মহকুমার অধীনস্থ সমস্ত সংশ্লিষ্ট দপ্তরকে সতর্ক থাকার পাশাপাশি কোনো ধরনের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ভূমিকা নিতে স্টেশন ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছিল।

কিন্তু অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা দায়িত্ব পালনে অবহেলা করেছেন। ১৫ এপ্রিল বিকেল প্রায় সাড়ে ৪টা নাগাদ একই স্থানে পুনরায় অনুরূপ ঘটনা ঘটে। তদন্তে উঠে এসেছে, ঘটনার সময় সংশ্লিষ্ট আধিকারিকরা কর্মস্থলে উপস্থিত ছিলেন না, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

প্রশাসনের দাবি, এই ধরনের গাফিলতি দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে বড়সড় ব্যাঘাত সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। এ প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫-এর ধারা ৫৬ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই মর্মে টিএসইসিএল-এর আমবাসা ইলেকট্রিক্যাল ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এবং সিনিয়র ম্যানেজার (এসডি)-কে তিন দিনের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে একতরফাভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top