News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপ, প্রতিবাদে ভেলুয়ারচড়ে সড়ক অবরোধ এলাকাবাসীর
Image

ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপ, প্রতিবাদে ভেলুয়ারচড়ে সড়ক অবরোধ এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনে ভোট কেন্দ্রে বোমা নিক্ষেপের ঘটনার জেরে ভেলুয়ারচড় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আজ ওই ঘটনার প্রতিবাদে সোমবার সকালে সড়ক অবরোধে সামিল হন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, গতকাল বেলুয়ারচড় বড়ঢেফা জলজলা সিনিয়র বেসিক স্কুল সংলগ্ন ভোটকেন্দ্রের বাইরে বোমা নিক্ষেপের ঘটনায় জড়িতদের এখনও গ্রেফতার করা হয়নি। এরই প্রতিবাদে আজ সকাল থেকে রাস্তায় নেমে অবরোধ শুরু করেন ক্ষুব্ধ এলাকাবাসী। ফলে এলাকায় যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

অবরোধকারীদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাদের অভিযোগ, ঘটনার পর পুলিশি তৎপরতা যথেষ্ট নয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

উল্লেখ্য, গতকাল ভোটগ্রহণ চলাকালীন এই এলাকায়বোমা নিক্ষেপের ঘটনায় অন্তত দু’জন আহত হন, যার মধ্যে একজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। সেই ঘটনার জেরেই আজকের এই অবরোধ কর্মসূচি বলে জানা গেছে।

Releated Posts

সামান্য বৃষ্টিতেই রাস্তায় ড্রেনের নোংরা জল, ক্ষোভ রাম ঠাকুর সংঘ এলাকার বাসিন্দাদের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সামান্য বৃষ্টি হলেই ড্রেনে জমছে জল। কিছুক্ষণ পর সেই জল উপচে পড়ছে রাস্তায়। নোংরা ও…

ByByReshmi Debnath Sep 11, 2026

মেয়াদোত্তীর্ণ চিপস-চকলেট সরবরাহের অভিযোগ, ধর্মনগরের পাইকারি ব্যবসায়ীকে ঘিরে চাঞ্চল্য

ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: শিশুদের পছন্দের চিপস, চকলেট-সহ বিভিন্ন খাদ্যপণ্য মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও বাজারে সরবরাহ করা হচ্ছে—এমন গুরুতর অভিযোগ…

ByByReshmi Debnath Sep 11, 2026

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top