News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যসভায় শপথ নিচ্ছেন নীতীশ কুমার, বিহারে নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট
Image

রাজ্যসভায় শপথ নিচ্ছেন নীতীশ কুমার, বিহারে নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট

পাটনা, ১০ এপ্রিল (আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল (ইউনাইটেড)-এর প্রধান নীতিশ কুমার শুক্রবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে চলেছেন। এর মধ্যেই তিনি খুব শিগগিরই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন, যা বিহারের রাজনীতিতে বড়সড় পরিবর্তনের আভাস দিচ্ছে।

গতকালই তিনি দিল্লিতে পৌঁছন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিহারে দীর্ঘদিন কাজ করার পর এবার তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় থাকতে চান। তিনি বলেন, “আমি বিহারে অনেক কাজ করেছি। এখন এখানে থেকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। তিন-চার দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব।”

রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর গত ৩০ মার্চ তিনি বিহার বিধান পরিষদের সদস্যপদ (এমএলসি) থেকেও ইস্তফা দেন।

এদিকে, বিহারের দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

জনতা দল (ইউনাইটেড)-এর জাতীয় কার্যকরী সভাপতি সঞ্জয় ঝা ইঙ্গিত দিয়েছেন, ১৩ এপ্রিলের পর থেকেই বিহারে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে। নীতীশ কুমারের সাম্প্রতিক মন্তব্যে এই পরিবর্তন যে আসন্ন, তা আরও স্পষ্ট হয়েছে।

বিহারের মন্ত্রী বিজয় কুমার চৌধুরী জানিয়েছেন, এনডিএ জোট ‘নীতীশ মডেল’-এর উন্নয়ন ধারাকে বজায় রেখেই আগামী দিনে এগোবে।

রাজ্যসভায় শপথ গ্রহণের পর নীতীশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পারেন বলে সূত্রের খবর। ওই বৈঠকেই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম এবং মন্ত্রিসভার রূপরেখা চূড়ান্ত হতে পারে।

সব মিলিয়ে, নীতীশ কুমারের রাজ্যসভায় যাত্রা এবং মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত বিহারের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে।
।।।।।।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top