News Flash

  • Home
  • প্রধান খবর
  • আসানসোলের সভার ঝলক শেয়ার করলেন মোদী, বললেন উন্নয়নের পক্ষে বাংলার সমর্থন বিজেপির দিকে
Image

আসানসোলের সভার ঝলক শেয়ার করলেন মোদী, বললেন উন্নয়নের পক্ষে বাংলার সমর্থন বিজেপির দিকে

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপের মধ্যেই আসানসোলের জনসভার ঝলক শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তিনি দাবি করেন, বাংলার মানুষ বিজেপির উন্নয়নমুখী নীতিকে সমর্থন করছেন এবং তৃণমূল কংগ্রেসকে আর সমর্থন করবেন না।

প্রধানমন্ত্রী লেখেন, “গতকাল আসানসোলে দেখা উৎসাহের এক ঝলক। পশ্চিমবঙ্গ বিজেপির উন্নয়নমূলক কর্মসূচিকে সমর্থন করছে এবং কখনও তৃণমূলকে সমর্থন করবে না।”

তিনি যে ১ মিনিট ১৮ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করেছেন, তাতে দেখা যায় বিপুল জনসমাগম, যেখানে মানুষ উৎসাহের সঙ্গে হাত নেড়ে ও স্লোগান তুলে প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির প্রতি সমর্থন জানাচ্ছেন।

এদিকে, সভায় একটি পোস্টারও বিশেষভাবে নজর কাড়ে। এক ব্যক্তি প্রধানমন্ত্রী মোদীর ছবি ও পশ্চিমবঙ্গের মানচিত্রসহ একটি পোস্টার তুলে ধরেন, যেখানে লেখা ছিল— “শ্রদ্ধেয় মোদীজি, দয়া করে পশ্চিমবঙ্গকে বাঁচান। পাশাপাশি দুর্নীতি, আইন-শৃঙ্খলা, অনুপ্রবেশ, মহিলাদের নিরাপত্তা ও বেকারত্বের মতো একাধিক সমস্যার কথাও উল্লেখ করা হয়।

সভা থেকে প্রধানমন্ত্রী তীব্র আক্রমণ শানান তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, শাসকদলের সঙ্গে যুক্ত সিন্ডিকেট ও মাফিয়ারা রাজ্যের সম্পদ লুট করছে। নির্বাচনের ফল ঘোষণার পর দোষীদের জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পাশাপাশি তিনি বলেন, কংগ্রেস থেকে তৃণমূল— পূর্ববর্তী সরকারগুলির নীতির ফলেই রাজ্যের অবনতি হয়েছে। তাঁর দাবি, বাংলার উন্নয়নের একমাত্র পথ বিজেপির “ডাবল ইঞ্জিন” সরকার।

তিনি আরও বলেন, “বাংলার অগ্রগতির জন্য তৃণমূলের হাত থেকে মুক্তি জরুরি। দেশ যখন দ্রুত এগোচ্ছে, তখন তৃণমূল বাংলাকে পিছিয়ে দিচ্ছে।”

উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে জোরকদমে প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। রাজ্যে ভোটগ্রহণ হবে দুই দফায়— ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top