News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভোটাধিকার প্রয়োগ করলেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী
Image

ভোটাধিকার প্রয়োগ করলেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী

ধর্মনগর, ৯ এপ্রিল: ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। আজ সকালে চন্দ্রপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে তিনি ভোট দেন।

ভোটদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বামফ্রন্ট ও কংগ্রেস আমলে ভোটাররা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন না। তবে বর্তমান সময়ে ভারতীয় জনতা পার্টির শাসনে ভোটাররা উৎসবের মেজাজে নির্ভয়ে ভোট দিচ্ছেন বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, আজ ভোর পাঁচটা থেকেই বিজেপি কর্মীরা নিজ নিজ পোলিং স্টেশনে পৌঁছে গিয়েছেন। পাশাপাশি তাঁর অভিযোগ, সিপিআই(এম) এবং কংগ্রেস বিভিন্ন ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট পর্যন্ত দিতে পারেনি।

ধর্মনগর কেন্দ্রজুড়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top