News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি নির্বাচনের জেরে এক সপ্তাহ পিছোতে পারে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফল, শুরু মূল্যায়ন প্রক্রিয়া
Image

এডিসি নির্বাচনের জেরে এক সপ্তাহ পিছোতে পারে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফল, শুরু মূল্যায়ন প্রক্রিয়া

আগরতলা, ৮ এপ্রিল: ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে। তবে চলতি বছরে ফল প্রকাশ নির্ধারিত সময়ের তুলনায় প্রায় এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী।

আজ মূল্যায়ন প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শনে গিয়ে তিনি জানান, এডিসি নির্বাচনের কারণে এই বিলম্ব হতে পারে। নির্বাচনী কাজে শিক্ষক-শিক্ষিকাদের ব্যস্ততার জন্য মূল্যায়ন প্রক্রিয়াতেও কিছুটা প্রভাব পড়ছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, গত ৬ এপ্রিল থেকে মোট ছয়টি বিদ্যালয়ে এই মূল্যায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। চারটি বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন চলছে— বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়, বোধজং বালিকা বিদ্যালয়, কামিনী কুমার উচ্চতর বিদ্যালয় এবং বিজয়কুমার বালিকা বিদ্যালয়ে।

অন্যদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এবং বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। এ বছর প্রায় ২২০০ জন শিক্ষক-শিক্ষিকা উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে রয়েছেন। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুততার সঙ্গে মূল্যায়ন কাজ সম্পন্ন করে আগামী মে মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশের চেষ্টা চলছে।

Releated Posts

এডিসি ফলাফল নিয়ে তিপ্রা মথা ও বিজেপিকে আক্রমণ জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১৭ এপ্রিল: এডিসি নির্বাচনের ফলাফলকে ঘিরে তিপ্রা মথা ও বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন রাজ্যের বিরোধী দলনেতা…

ByByReshmi Debnath Apr 17, 2026

আদিবাসী ভোট মূলত তিপ্রা মথার প্রতি আবেগের বহিঃপ্রকাশ: কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল: আদিবাসী ভোট মূলত তিপ্রা মথার প্রতি আবেগের বহিঃপ্রকাশ, এডিসি নির্বাচনের ফলাফল প্রসঙ্গে এমনটাই…

ByByReshmi Debnath Apr 17, 2026

আগামী ২২ এপ্রিল ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

আগরতলা, ১৭ এপ্রিল: আগামী ২২ এপ্রিল এবছরের ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরিচালিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত…

ByByTaniya Chakraborty Apr 17, 2026

জনগণের রায়কে বিনয়ের সঙ্গে মেনে নেওয়া হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ এপ্রিল : জনগণের রায়কে বিনয়ের সঙ্গে মেনে নেওয়া হবে। এই ফলাফলকে আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখে ভবিষ্যতে…

ByByTaniya Chakraborty Apr 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top