News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিপ্রা মথার হামলায় আহত বিজেপি প্রার্থীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী
Image

তিপ্রা মথার হামলায় আহত বিজেপি প্রার্থীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ এপ্রিল: তিপরা মথা সমর্থকদের হামলায় আহত হওয়া পেকুয়াজলা-জন্মেজয়নগর কেন্দ্রের বিজেপি প্রার্থী মজী দেববর্মার বাসভবনে গেলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

আজ টাকারজলায় নির্বাচনী জনসভা শেষে জারুলবাচাই পদ্মমোহন পাড়ায় আহত প্রার্থীর বাড়িতে গিয়ে তাঁর বর্তমান অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।

প্রার্থী ও তাঁর পরিবারকে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন যে এই ঘটনায় যুক্ত কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না।

সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন যে হামলাকারীদের মধ্যে একজনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং আরো একজন পলাতক।

প্রসঙ্গত, ঘটনার দিন রাজ্যের বাইরে অবস্থান করছিলেন মুখ্যমন্ত্রী। ফোনে সব খবর নিয়েছেন তিনি।

তিনি বলেন, এই সমস্ত হামলা হুজ্জুতি করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের রোখা যাবে না। এই ধরনের কার্যকলাপ মানুষ ভালোভাবে নিচ্ছেন না।

Releated Posts

ফুলের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণ, তেলিয়ামুড়ায় গণধোলাইয়ের পর পুলিশের হাতে নাবালক ‘নরপিশাচ’

তেলিয়ামুড়া, ২৪ মে: ফুল দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে মাত্র ছয় বছরের এক নিষ্পাপ শিশুকে নৃশংসভাবে ধর্ষণের…

ByByReshmi Debnath May 24, 2026

আমবাসায় নাকা চেকপোস্টে পুলিশের সাফল্য, স্করপিও গাড়ি থেকে উদ্ধার বিপুল এসকফ সিরাপ

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ২৪ মে: ধলাই জেলার আমবাসা থানাধীন নাকা চেকপোস্টে পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য মিলেছে। অভিযানে একটি…

ByByReshmi Debnath May 24, 2026

রাজধানীতে কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত ইউপিএসসি পরীক্ষা, দেরিতে আসায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারলেন না বহু পরীক্ষার্থী

আগরতলা, ২৪ মে : কড়া নিরাপত্তা ব্যবস্থা ও কঠোর নিয়ম মেনেই রবিবার শহরের বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত হলো ইউনিয়ন…

ByByReshmi Debnath May 24, 2026

অবৈধ কার্যকলাপের অভিযোগে বিজয়া প্যালেসে পুলিশের অভিযান, তল্লাশি ঘিরে উঠল প্রশ্ন

আগরতলা, ২৪ মে: অবৈধ কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে রাজধানীর বিকে রোডস্থিত বিজয়া প্যালেস হোটেলে অভিযান চালায় পূর্ব…

ByByReshmi Debnath May 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top