News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সোনামুড়ায় ফের দুঃসাহসিক ডাকাতি, আতঙ্কে বাসিন্দারা; পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
Image

সোনামুড়ায় ফের দুঃসাহসিক ডাকাতি, আতঙ্কে বাসিন্দারা; পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

সোনামুড়া, ৮ এপ্রিল : আবারও সোনামুড়া মহকুমায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েকদিন আগেই বাসপুকুর এলাকায় ঘটে যাওয়া ঘটনার রেশ কাটতে না কাটতেই মেলাঘর থানার অন্তর্গত পংবাড়ি বাগাইয়াটিলা এলাকায় ফের একই ধরনের ঘটনা ঘটায় আতঙ্কে সাধারণ মানুষ।

জানা গেছে, গতকাল গভীর রাতে আনুমানিক রাত দুটো নাগাদ ৭ থেকে ৮ জনের একটি দুষ্কৃতী দল দাও, লাঠি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে বিশ্বজিৎ সাহার বাড়িতে হানা দেয়। প্রথমে তারা দরজা ভাঙার চেষ্টা করে। শব্দ পেয়ে বাড়ির মালিক দরজা খুলতেই দুষ্কৃতীরা জোর করে ঘরে ঢুকে পড়ে।

অভিযোগ, এরপর দুষ্কৃতীরা বিশ্বজিৎ সাহাকে মারধর করে এবং তাঁর গলায় দাও ও ছুরি ঠেকিয়ে ঘরের মূল্যবান সামগ্রী খুঁজতে থাকে। পরে তাঁর স্ত্রীর গলার স্বর্ণের চেইন, কানের দুল এবং ঘরে থাকা প্রায় আড়াই হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ঘটনার পরপরই মেলাঘর থানায় খবর দেওয়া হলেও অভিযোগ, রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। পরিবারের দাবি, পরদিন সকালেও জানানো সত্ত্বেও পুলিশ বাড়িতে যায়নি। পুলিশের তরফে নাকি জানানো হয়েছে, স্টাফের অভাব ও নির্বাচনী দায়িত্বে ব্যস্ততার কারণে তাৎক্ষণিকভাবে যাওয়া সম্ভব হয়নি।

পরপর এমন ঘটনায় সোনামুড়া মহকুমায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। কেন এখনও পর্যন্ত দুষ্কৃতীদের ধরতে পারছে না পুলিশ, তা নিয়েও ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

এখন দেখার বিষয়, প্রশাসন কতটা দ্রুত পদক্ষেপ নেয় এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পারে কিনা। ততদিন পর্যন্ত আতঙ্কেই দিন কাটছে এলাকার বাসিন্দাদের।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top