News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডিসি নির্বাচন: তেলিয়ামুড়ায় জোরকদমে বিজেপির প্রচার, গণতান্ত্রিক পরিবেশে জোর বিল্লু জমাতিয়ার
Image

এডিসি নির্বাচন: তেলিয়ামুড়ায় জোরকদমে বিজেপির প্রচার, গণতান্ত্রিক পরিবেশে জোর বিল্লু জমাতিয়ার

তেলিয়ামুড়া, ৮ এপ্রিল:
আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক প্রচার ক্রমশ তুঙ্গে উঠছে। এরই মধ্যে ১১ মহারানী তেলিয়ামুড়া নির্বাচনী কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী বিল্লু জমাতিয়া জনসংযোগ কর্মসূচিতে জোর দিয়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন।

বুধবার দক্ষিণ মহারানী এলাকায় সকাল থেকেই বিজেপির ডোর-টু-ডোর প্রচারে সরগরম হয়ে ওঠে জনপদ। প্রার্থীকে ঘিরে কর্মী-সমর্থকদের উপস্থিতিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন বিল্লু জমাতিয়া। প্রতিটি বাড়িতে গিয়ে নিজের পক্ষে সমর্থন চেয়ে নেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি।

প্রচারের ফাঁকেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিল্লু জমাতিয়া বলেন, “গণতান্ত্রিক ভাবমূর্তি বজায় রেখে সাংবিধানিক নিয়ম মেনেই নির্বাচন হওয়া জরুরি। অশান্তি বা উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা তোলা কোনওভাবেই কাম্য নয়।” তাঁর এই বক্তব্যে নির্বাচনী পরিবেশে শান্তি ও স্থিতিশীলতার বার্তাই উঠে আসে।

এদিনের প্রচারে যুব সমাজের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। নবীন ও প্রবীণ ভোটারদের একাংশ বিজেপি প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে তাঁকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।

এক সাক্ষাৎকারে বিল্লু জমাতিয়া দাবি করেন, “বিজেপির জয় মানেই যুব সমাজের জয়।” যুবকদের জন্য নতুন দিশা তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই দলের অন্যতম লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। নির্বাচনে জয়ী হলে সেই লক্ষ্য পূরণে কাজ করার আশ্বাস দেন বিজেপি প্রার্থী।

সব মিলিয়ে তেলিয়ামুড়ার এই প্রচারপর্বে একদিকে যেমন রাজনৈতিক তৎপরতা তীব্র হচ্ছে, তেমনই শান্তিপূর্ণ ও নিয়মমাফিক ভোটগ্রহণের বার্তাও গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক মহলে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top