News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মন্ত্রী সান্তনা চাকমার খাস তালুকে রাস্তার বেহাল দশা, ক্ষোভ তুঙ্গে
Image

মন্ত্রী সান্তনা চাকমার খাস তালুকে রাস্তার বেহাল দশা, ক্ষোভ তুঙ্গে

আগরতলা, ৪ এপ্রিল: মাছমারা মেইন রোড থেকে দেওয়ান বাড়ি পর্যন্ত গ্রামের একমাত্র সংযোগ সড়কের বেহাল অবস্থায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে মেরামতের অভাব ও প্রশাসনের উদাসীনতায় রাস্তাটি এখন কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কজুড়ে বড় বড় গর্ত, উঠে যাওয়া ইটের আস্তরণ এবং ভাঙাচোরা অবস্থা প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে। প্রতিদিন এই পথ দিয়েই স্কুলপড়ুয়া, রোগী ও সাধারণ মানুষকে যাতায়াত করতে হয়, ফলে দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে জরুরি চিকিৎসার ক্ষেত্রে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই এলাকা মন্ত্রী সান্তনা চাকমার খাস তালুক হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, একাধিকবার প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও কোনো সাড়া মেলেনি। এদিকে, আসন্ন ১২ই এপ্রিলের নির্বাচনকে সামনে রেখে এই রাস্তার সমস্যাই এখন প্রধান ইস্যু হয়ে উঠেছে। এলাকাবাসীর সাফ বার্তা রাস্তা ঠিক না হলে, ভোট নয়।

এক অটো চালক বলেন, প্রতিদিন এই রাস্তায় গাড়ি চালানো খুবই কষ্টকর। গর্তে পড়ে গাড়ির ক্ষতি হচ্ছে, যাত্রীদেরও ঝুঁকি থাকে। দ্রুত রাস্তা মেরামত করা দরকার।
রোগী নিয়ে হাসপাতালে যেতে খুব সমস্যা হয়। বর্ষাকালে অবস্থা আরও খারাপ হয়ে যায়। বহুবার জানানো হলেও কোনো কাজ হয়নি, তাই আমরা খুবই ক্ষুব্ধ।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top