News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসিতে ট্রিপল ইঞ্জিন সরকার গড়তে প্রস্তুত জনগণ: মুখ্যমন্ত্রী*
Image

এডিসিতে ট্রিপল ইঞ্জিন সরকার গড়তে প্রস্তুত জনগণ: মুখ্যমন্ত্রী*

আগরতলা, ৪ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ এবং রাজ্য। আগামীদিনে একই দিশায় এডিসির অগ্রগতি নিশ্চিত করতে প্রয়োজন ভারতীয় জনতা পার্টির সরকার।

আজ গঙ্গানগর-গন্ডাতুইসা কেন্দ্রের প্রার্থী ভূমিকানন্দ রিয়াং এবং রাইমাভ্যালী কেন্দ্রের প্রার্থী সমির রঞ্জন ত্রিপুরার সমর্থনে গন্ডাছড়ায় মোটরস্ট্যান্ডে নির্বাচনী জনসভায় একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

এই জনসভায় ৭১০ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন। নবাগতদের দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। এই সমাবেশে জনজাতি অংশের ব্যাপক সংখ্যক লোক অংশগ্রহণ করেন‌। তাঁদের স্বতঃস্ফূর্ত সাড়ায় ভারতীয় জনতা পার্টির প্রতি ব্যপক সমর্থন প্রতিফলিত হয়।

মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে ভ্রষ্টাচারের সরকার চলছে এডিসিতে। জনগণ মিথ্যাচার ও অশান্তি চায় না। উন্নয়ন চায়। তাই ভরসা একমাত্র বিজেপি। ভারতীয় জনতা পার্টি জনগণের কাছে উন্নয়ন পৌঁছে দিতে সংকল্পবদ্ধ।

তিনি বলেন, আসন্ন এডিসি নির্বাচনে ২৮টি আসনেই ভারতীয় জনতা পার্টিকে জয়ী করে ট্রিপল ইঞ্জিন সরকার গড়তে প্রস্তুত জনগণ। এই কারণে মথার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। তাই হতাশায় ভুগছে এই আঞ্চলিক দল।

এদিন নাম না করে তিনি বলেন, সিপিএমের কায়দায় সন্ত্রাস, হামলা, হুজ্জুতি করে রাজনীতি করছে মথা যা জনগণ কোনভাবেই মেনে নেবে না।
এছাড়াও মুখ্যমন্ত্রী জনজাতিদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

Releated Posts

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ধর্মেন্দ্র প্রধানের

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top