News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরে উপনির্বাচনের দামামা, শুরু ভোটকর্মীদের ভোটদান
Image

ধর্মনগরে উপনির্বাচনের দামামা, শুরু ভোটকর্মীদের ভোটদান

ধর্মনগর, ৪ এপ্রিল: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সরগরম উত্তর ত্রিপুরা জেলা। মূল নির্বাচনের আগে শুক্রবার থেকে শুরু হলো ভোটকর্মীদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া।

ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশনে এদিন সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট দেন নির্বাচনের দায়িত্বে থাকা কর্মীরা। সকাল ৯টা থেকে ইনস্টিটিউশনের হলঘরে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। এতে অংশ নেন আরক্ষা দপ্তরের কর্মীসহ অন্যান্য নির্বাচনী কর্মীরা।

রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী জানান, মোট ১৫৯ জন ভোটকর্মী এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। ৩ ও ৪ এপ্রিল—দু’দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে ভোট গ্রহণ করা হচ্ছে। ভোটকর্মীদের মধ্যেও উপনির্বাচন ঘিরে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মূল নির্বাচনের দিন যাতে আইন-শৃঙ্খলার কোনো অবনতি না ঘটে এবং সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তার জন্য ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

এখন নজর মূল ভোটের দিনের দিকে—উপনির্বাচনের লড়াইয়ে শেষ হাসি কে হাসে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Releated Posts

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ধর্মেন্দ্র প্রধানের

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নামেই হাসপাতাল, কলেজের সরকারি নাম আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: হোমিওপ্যাথিক মেডিক্যাল প্রতিষ্ঠানের সরকারি নাম হবে আগরতলা সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় সাংসদ রাজীব

আগরতলা, ২৫ জুলাই : ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে আজ খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে সস্ত্রীক উপস্থিত হয়ে দেবতার…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top