News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বুরাতলী–মুহুরিপুরে হামলার অভিযোগ, সাব্রুম থানায় বিজেপির মামলা
Image

বুরাতলী–মুহুরিপুরে হামলার অভিযোগ, সাব্রুম থানায় বিজেপির মামলা

আগরতলা, ৪ এপ্রিল: ২৭ নং বুরাতলী–মুহুরিপুর কেন্দ্রে নির্বাচনী প্রচার চলাকালীন হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে সাব্রুম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজেপি নেতৃত্বের অভিযোগ, প্রচার কর্মসূচির সময় তিপ্রা মথার কর্মীরা তাদের উপর আক্রমণ চালায় এবং দলীয় প্রচার গাড়িতে ভাঙচুর করা হয়। এই ঘটনায় দলের একাধিক কর্মী আতঙ্কিত হয়ে পড়েন বলেও দাবি করা হয়েছে।

ঘটনার পর দলীয় নেতৃত্ব সাব্রুম থানায় লিখিত অভিযোগ দাখিল করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যও প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে বুরাতলী–মুহুরিপুর ও সংলগ্ন এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের ঘটনায় উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে সিপিআইএমের বিস্ফোরক অভিযোগ, মনোনয়ন জমায় বাধার দাবি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই মহকুমায় রাজনৈতিক উত্তেজনার অভিযোগ সামনে আনল সিপিআইএম। পদ্মবিল ও…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রধানমন্ত্রীর দেখানো পথে ত্রিপুরাকেও ডিজিট্যাল ত্রিপুরা তৈরী করার কাজ চলছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর:ডিজিট্যাল পদ্ধতিতে রাজ্যবাসীর কাছে স্বচ্ছ এবং দ্রুত বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top