News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হাওড়া নদীর অববাহিকা উন্নয়নে স্মার্ট সিটি প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন মেয়রের
Image

হাওড়া নদীর অববাহিকা উন্নয়নে স্মার্ট সিটি প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন মেয়রের

আগরতলা, ৩১ ডিসেম্বর: হাওড়া নদীর অববাহিকা উন্নয়নে স্মার্ট সিটি প্রকল্পের অধীনে রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্পে চলমান কাজের অগ্রগতি আজ খতিয়ে দেখলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিদর্শনকালে তিনি প্রকল্পের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং আধিকারিকদের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

মেয়র জানান, এই প্রকল্পের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণে শক্তিশালী বাঁধ নির্মাণ ও ড্রেজিংয়ের পাশাপাশি নদী পরিষ্কারকরণ, সবুজ স্থান তৈরি, হাঁটার পথ, সাইকেল লেন এবং খেলার মাঠ গড়ে তোলা হচ্ছে। একই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা, জল পরিশোধন এবং নদীর তীরবর্তী এলাকাকে আকর্ষণীয় স্থানে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিনোদন ও পর্যটনের সুযোগ বৃদ্ধি পায়।

তিনি আরও জানান, বটতলা থেকে দশমীঘাট পর্যন্ত অংশে এই উন্নয়নমূলক কাজ চলবে। ওই এলাকায় আলোকসজ্জা, খাদ্য স্টল, পার্কসহ বিভিন্ন নাগরিক সুবিধাযুক্ত করা হবে। পাশাপাশি ওই এলাকার অবৈধ দখলদার দোকানগুলিকেও উচ্ছেদ করা হবে। সরকারি জায়গা দখলমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি দিয়েছেন মেয়র।

পরিদর্শনকালে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার ডি কে চাকমা, কর্পোরেটর অভিজিৎ মল্লিকসহ পুর নিগম ও স্মার্ট সিটি প্রকল্পের অন্যান্য আধিকারিকরা।

Releated Posts

কর্তব্যে গাফিলতির অভিযোগ মান্দাই ব্লকের হারবাং পঞ্চায়েতে, কর্মদিবসেও পঞ্চায়েত বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে মান্দাই ব্লকের অধীন হারবাং পঞ্চায়েতের সচিব-সহ কর্মীদের…

ByByReshmi Debnath Sep 1, 2026

ছয় মাস ধরে পুষ্টির টাকা বকেয়া, নয়াপাড়া ১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা নিয়ে অনিশ্চয়তা

আগরতলা, ১ সেপ্টেম্বর: শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ নিয়ে নয়াপাড়া ১ নম্বর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে…

ByByReshmi Debnath Sep 1, 2026

রাবার বাগান ধ্বংস ও মারধরের অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে, পুলিশের নিষ্ক্রিয়তায় প্রাণনাশের শঙ্কায় ব্যবসায়ী

আগরতলা, ১ সেপ্টেম্বর: সীমান্তবর্তী কৈইয়াডেপা এলাকায় দুই দাগি অপরাধীর তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় এক রাবার বাগান মালিক।…

ByByReshmi Debnath Sep 1, 2026

জলের দাবিতে বালতি হাতে সড়ক অবরোধ মহিলাদের, ধজনগরে তীব্র ক্ষোভ

বিশালগড়, ১ সেপ্টেম্বর: পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন ধজনগর এলাকার মহিলারা। বালতি…

ByByReshmi Debnath Sep 1, 2026
Scroll to Top