News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি ও সমন্বিত উদ্যোগ নিয়ে বৈঠক
Image

ত্রিপুরায় এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি ও সমন্বিত উদ্যোগ নিয়ে বৈঠক

আগরতলা, ৩১ ডিসেম্বর : আজ সচিবালয়ের কনফারেন্স হল ঘরে রাজ্যগুলিকে মূলধন বিনিয়োগের জন্য বিশেষ সহায়তা (স্পেশাল এসিস্টেন্স টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট) প্রকল্পের অধীনে অনুমোদিত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও চলমান কাজের পর্যালোচনা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিবহন দপ্তরের সচিব ও কমিশনার, অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব, গ্রামোন্নয়ন ও জল সম্পদ দপ্তরের মুখ্য বাস্তুকার, পূর্ত দপ্তরের তত্ত্বাবধায়ক বাস্তুকার, ত্রিপুরা হাউজিং বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসারসহ পরিবহন দপ্তরের ৮ (আট)টি জেলার অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

বৈঠকে এসএএসসিআই-এর আওতায় অনুমোদিত প্রকল্পগুলির বাস্তবায়ন অগ্রগতি, সময়ানুবর্তিতা, আর্থিক ব্যয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চলমান কাজ দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয় জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বিত উদ্যোগের গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দেন, যাতে মূলধন বিনিয়োগ সহায়তার সর্বোচ্চ সুফল রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া যায়। তিনি উল্লেখ করেন যে, এসএএসসিআই উদ্যোগ ত্রিপুরার পরিকাঠামো মজবুত করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সার্বিক ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Releated Posts

জনগণনা ২০২৭-এর প্রস্তুতি নিয়ে আগরতলা পুরনিগমে গুরুত্বপূর্ণ বৈঠক, নাগরিকদের সহযোগিতার আহ্বান মেয়রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই:আসন্ন ‘ভারতের জনগণনা ২০২৭’-এর প্রথম পর্যায়ের কার্যক্রমকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার…

ByByReshmi Debnath Jul 18, 2026

খারচি পূজার প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা, ২২ জুলাই থেকে শুরু সাতদিনের ঐতিহ্যবাহী উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা , ১৭ জুলাই: রাজ্যের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব খারচি পূজা ও মেলাকে ঘিরে…

ByByReshmi Debnath Jul 18, 2026

আইনের শাসন প্রতিষ্ঠা ও নেশামুক্ত ত্রিপুরার দাবিতে আগরতলায় ডিওয়াইএফআই-টিওয়াইএফ-এর মিছিল, ডিজিপির কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, নেশামুক্ত ত্রিপুরা গঠন এবং বিভিন্ন জনস্বার্থমূলক দাবি আদায়ের দাবিতে…

ByByReshmi Debnath Jul 18, 2026

সোনামুড়ায় জামাতার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, স্ত্রী-সহ তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া , ১৭ জুলাই: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার দুর্গাপুর এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 18, 2026
Scroll to Top