News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভাড়া বাড়িতে স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
Image

ভাড়া বাড়িতে স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২৮ ডিসেম্বর: ভাড়া বাড়ি থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ছাত্রীর নাম ঈশা ত্রিপুরা(১৭)। সে গার্লস বোধজং স্কুলের ছাত্রী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঈশা ত্রিপুরা লালবাহাদুর এলাকার চিনু চৌহানের বাড়িতে ভাড়া থাকত। গতকাল রাত থেকে পরিবারের সঙ্গে তার কোনও যোগাযোগ হচ্ছিল না। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে ধলাই জেলার ধুমাছড়ায় অবস্থিত তার বাড়ি থেকে বাড়ির মালিককে ফোন করে বিষয়টি খোঁজ নিতে বলা হয়।

বাড়ির মালিক ঘরে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

খবর পেয়ে মৃত ছাত্রীর বোন ও কাকা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে। এই অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

কর্তব্যে গাফিলতির অভিযোগ মান্দাই ব্লকের হারবাং পঞ্চায়েতে, কর্মদিবসেও পঞ্চায়েত বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে মান্দাই ব্লকের অধীন হারবাং পঞ্চায়েতের সচিব-সহ কর্মীদের…

ByByReshmi Debnath Sep 1, 2026

ছয় মাস ধরে পুষ্টির টাকা বকেয়া, নয়াপাড়া ১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা নিয়ে অনিশ্চয়তা

আগরতলা, ১ সেপ্টেম্বর: শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ নিয়ে নয়াপাড়া ১ নম্বর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে…

ByByReshmi Debnath Sep 1, 2026

রাবার বাগান ধ্বংস ও মারধরের অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে, পুলিশের নিষ্ক্রিয়তায় প্রাণনাশের শঙ্কায় ব্যবসায়ী

আগরতলা, ১ সেপ্টেম্বর: সীমান্তবর্তী কৈইয়াডেপা এলাকায় দুই দাগি অপরাধীর তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় এক রাবার বাগান মালিক।…

ByByReshmi Debnath Sep 1, 2026

জলের দাবিতে বালতি হাতে সড়ক অবরোধ মহিলাদের, ধজনগরে তীব্র ক্ষোভ

বিশালগড়, ১ সেপ্টেম্বর: পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন ধজনগর এলাকার মহিলারা। বালতি…

ByByReshmi Debnath Sep 1, 2026
Scroll to Top