News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে লরি ঢুকে পড়ল ঘরে, আহত ৪
Image

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে লরি ঢুকে পড়ল ঘরে, আহত ৪

কুমারঘাট, ২৮ ডিসেম্বর : পেঁচারতল থানাধীন শান্তিপুর গেট সংলগ্ন এলাকায় শনিবার রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। আগরতলা জাতীয় সড়কের পাশ দিয়ে চলাচলকারী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে সরাসরি একটি বসতঘরে ঢুকে পড়ে। ঘটনায় ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং গুরুতর আহত হন চারজন।

স্থানীয়দের থেকে জানা গেছে, লরিটি কুমারঘাট দিক থেকে পেঁচারতলের অভিমুখে আসছিল। শান্তিপুর গেট এলাকায় পৌঁছানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই চালক ও সহচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

আহত চারজনকে সঙ্গে সঙ্গে পেঁচারতল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কৈলাসনগর জেলা হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। আহতরা পেশায় শ্রমিক বলে জানা গেছে।

এদিকে, উনকোটি জেলায় সাম্প্রতিক সময়ে একের পর এক সড়ক দুর্ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে। জাতীয় সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার জোরদার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

Releated Posts

কর্তব্যে গাফিলতির অভিযোগ মান্দাই ব্লকের হারবাং পঞ্চায়েতে, কর্মদিবসেও পঞ্চায়েত বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে মান্দাই ব্লকের অধীন হারবাং পঞ্চায়েতের সচিব-সহ কর্মীদের…

ByByReshmi Debnath Sep 1, 2026

ছয় মাস ধরে পুষ্টির টাকা বকেয়া, নয়াপাড়া ১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা নিয়ে অনিশ্চয়তা

আগরতলা, ১ সেপ্টেম্বর: শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ নিয়ে নয়াপাড়া ১ নম্বর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে…

ByByReshmi Debnath Sep 1, 2026

রাবার বাগান ধ্বংস ও মারধরের অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে, পুলিশের নিষ্ক্রিয়তায় প্রাণনাশের শঙ্কায় ব্যবসায়ী

আগরতলা, ১ সেপ্টেম্বর: সীমান্তবর্তী কৈইয়াডেপা এলাকায় দুই দাগি অপরাধীর তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় এক রাবার বাগান মালিক।…

ByByReshmi Debnath Sep 1, 2026

জলের দাবিতে বালতি হাতে সড়ক অবরোধ মহিলাদের, ধজনগরে তীব্র ক্ষোভ

বিশালগড়, ১ সেপ্টেম্বর: পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন ধজনগর এলাকার মহিলারা। বালতি…

ByByReshmi Debnath Sep 1, 2026
Scroll to Top