News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত বিশ্ববন্ধু সেনকে বিজেপি কার্যালয়ে শেষ শ্রদ্ধাঞ্জলী নিবেদন
Image

প্রয়াত বিশ্ববন্ধু সেনকে বিজেপি কার্যালয়ে শেষ শ্রদ্ধাঞ্জলী নিবেদন

আগরতলা, ২৭ ডিসেম্বর: প্রয়াত বিধায়ক তথা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে প্রদেশ বিজেপি কার্যালয়ে শেষ শ্রদ্ধাঞ্জলী দেওয়া হয়েছে। সেখানে তাঁর নশ্বর দেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর সহর্কমীরা। তারপর শহরে শোক মিছিল বের করা হয়েছে।

আজ দুপুরে প্রয়াত অধ্যক্ষের মরদেহ আগরতলা নিয়ে আসা হয়েছিল। তাঁকে এমবিবি বিমান বন্দরে শেষ শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। তারপর বিধানসভায় নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে বিজেপি পার্টি অফিস থেকে ধর্মনগরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। বিজেপি কার্যালয়ে তাঁর নশ্বর দেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা,মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, পাপিয়া দত্ত সহ তাঁর সহর্কমীরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের বর্ষিয়ান রাজনীতিক, ধর্মনগর বিধানসভা থেকে বিজয়ী ৪ বারের বিধায়ক, রাজ্য বিধানসভার বর্তমান অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের পার্থিব দেহ বিজেপি প্রদেশ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

Releated Posts

কর্তব্যে গাফিলতির অভিযোগ মান্দাই ব্লকের হারবাং পঞ্চায়েতে, কর্মদিবসেও পঞ্চায়েত বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে মান্দাই ব্লকের অধীন হারবাং পঞ্চায়েতের সচিব-সহ কর্মীদের…

ByByReshmi Debnath Sep 1, 2026

ছয় মাস ধরে পুষ্টির টাকা বকেয়া, নয়াপাড়া ১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা নিয়ে অনিশ্চয়তা

আগরতলা, ১ সেপ্টেম্বর: শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ নিয়ে নয়াপাড়া ১ নম্বর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে…

ByByReshmi Debnath Sep 1, 2026

রাবার বাগান ধ্বংস ও মারধরের অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে, পুলিশের নিষ্ক্রিয়তায় প্রাণনাশের শঙ্কায় ব্যবসায়ী

আগরতলা, ১ সেপ্টেম্বর: সীমান্তবর্তী কৈইয়াডেপা এলাকায় দুই দাগি অপরাধীর তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় এক রাবার বাগান মালিক।…

ByByReshmi Debnath Sep 1, 2026

জলের দাবিতে বালতি হাতে সড়ক অবরোধ মহিলাদের, ধজনগরে তীব্র ক্ষোভ

বিশালগড়, ১ সেপ্টেম্বর: পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন ধজনগর এলাকার মহিলারা। বালতি…

ByByReshmi Debnath Sep 1, 2026
Scroll to Top