News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কয়েক মাসের ব্যবধানে ফের বন্ধ বাংলাদেশের ভিসা প্রদান পরিষেবা
Image

কয়েক মাসের ব্যবধানে ফের বন্ধ বাংলাদেশের ভিসা প্রদান পরিষেবা

আগরতলা, ২২ ডিসেম্বর: কয়েক মাসের ব্যবধানে ফের একবার বন্ধ করে দেওয়া হলো বাংলাদেশের ভিসা প্রদান ও কনস্যুলার পরিষেবা। অনির্দিষ্টকালের জন্য দিল্লিতে বাংলাদেশের ভিসা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি আগরতলাতেও ভিসা পরিষেবা বন্ধ রাখার কথা এক বিবৃতিতে জানিয়েছে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন।

আগরতলাস্থিত সহকারী হাই কমিশনের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগরতলাস্থিত সহকারী হাই কমিশন থেকে সমস্ত ধরনের ভিসা ও কনস্যুলার পরিষেবা বন্ধ থাকবে। এই সময়কালে পর্যটন, চিকিৎসা, ব্যবসা কিংবা অন্য যে কোনও ধরনের ভিসা প্রদান সম্পূর্ণভাবে স্থগিত থাকবে। পাশাপাশি পাসপোর্ট সংক্রান্ত পরিষেবা, কনস্যুলার অ্যাটেস্টেশন সহ যাবতীয় পরিষেবাও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

কয়েক মাসের ব্যবধানে হঠাৎ করে কেন আবার এই ভিসা পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও কারণ জানানো হয়নি। তবে বাংলাদেশের বিদেশ মন্ত্রক সূত্রে দাবি করা হচ্ছে, “
অনিবার্য পরিস্থিতির কারণেই দিল্লিতে ভিসা ও কনস্যুলার পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত এই পরিষেবাগুলি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে খবর, বাংলাদেশে চলমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা এবং নিরাপত্তাজনিত পরিস্থিতির অবনতি এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে জানা গেছে, শুধু ভারতেই নয়, বাংলাদেশেও একইভাবে ভিসা প্রদান প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে দু’দেশের মধ্যে সাধারণ যাতায়াত, চিকিৎসা সংক্রান্ত ভ্রমণ, আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ এবং ব্যবসায়িক যোগাযোগে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের বহু মানুষ চিকিৎসা ও ব্যক্তিগত প্রয়োজনে বাংলাদেশে যাতায়াত করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নয়াদিল্লি ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে রাজশাহী ও খুলনাতেও ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করা হয়। এমনকি চট্টগ্রামেও অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নয়াদিল্লির এই পদক্ষেপগুলির পেছনেও নিরাপত্তা পরিস্থিতির অবনতি
অন্যতম কারণ বলে জানা গেছে। সম্প্রতি বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর ঢাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারতের ডেপুটি হাই কমিশন ঘেরাওয়ের ডাক দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাই কমিশনের দফতর লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ এবং সিলেটেও উত্তেজনার খবর সামনে আসে। এই পরিস্থিতির মাঝেই চট্টগ্রামে ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ রাখার ঘোষণা করা হয়।

বিশেষজ্ঞদের মতে, ভিসা পরিষেবা বন্ধ থাকায় বাংলাদেশে বসবাসকারী বহু মানুষ সমস্যার মুখে পড়বেন, কারণ চিকিৎসা, পর্যটন ও অন্যান্য প্রয়োজনে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক ভারতে যাতায়াত করেন। অতীতেও অনুরূপ পরিস্থিতিতে সাময়িকভাবে ভিসা পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।

Releated Posts

সোনামুড়ায় জামাতার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, স্ত্রী-সহ তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া , ১৭ জুলাই: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার দুর্গাপুর এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jul 18, 2026

রাজ্যের বন্যা পরিস্থিতি, কৃষকদের ক্ষতি, মূল্যবৃদ্ধি ও বেকারত্ব নিয়ে সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা , ১৭ জুলাই:রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, কৃষকদের ক্ষয়ক্ষতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব এবং আইনশৃঙ্খলা-সহ একাধিক ইস্যুতে…

ByByReshmi Debnath Jul 18, 2026

আইজিএম হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ছয় মাসের শিশুর মৃত্যুকে ঘিরে ক্ষোভ, তদন্তের দাবি পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: আগরতলার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল (আইজিএম) হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে ছয় মাসের…

ByByReshmi Debnath Jul 18, 2026

আগরতলা রেলস্টেশনে দুই লক্ষাধিক টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক এক মাদক কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: আগরতলা রেলস্টেশন থেকে দুই লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার…

ByByReshmi Debnath Jul 17, 2026
Scroll to Top