News Flash

  • Home
  • দেশ
  • টিবি মুক্ত ভারত অভিযান: এক বছরে শনাক্ত ২৬.৪৩ লাখ টিবি রোগী, সংসদে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা
Image

টিবি মুক্ত ভারত অভিযান: এক বছরে শনাক্ত ২৬.৪৩ লাখ টিবি রোগী, সংসদে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর: টিবি মুক্ত ভারত অভিযানে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ২৬.৪৩ লাখ যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে বলে শুক্রবার লোকসভার প্রশ্নোত্তর পর্বে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা।

তিনি জানান, এ অভিযানের আওতায় চালানো স্ক্রিনিংয়ে ৯.১৯ লাখ উপসর্গহীন টিবি রোগীও শনাক্ত হয়েছে এবং সবাইকে চিকিৎসার আওতায় আনা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল টিবি রিপোর্ট ২০২৫ উল্লেখ করে নড্ডা বলেন,
ভারতে টিবির ইনসিডেন্স রেট ২১% কমেছে, ২০১৫ সালের প্রতি লাখে ২৩৭ থেকে ২০২৪-এ দাঁড়িয়েছে ১৮৭-এ। টিবি মৃত্যু হার ২৫% কমেছে, প্রতি লাখে ২৮ থেকে নেমে ২১-এ। টিবি চিকিৎসা কাভারেজ ২০১৫ সালের ৫৩% থেকে ২০২৪ সালে ৯২%-এ বেড়েছে।

টিবি মুক্ত ভারত অভিযান (জাতীয় টিবি নির্মূল কর্মসূচি) পরিচালিত হচ্ছে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে। এর মূল কৌশলগুলির মধ্যে রয়েছে, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সনাক্তকরণ, এক্স-রে মাধ্যমে দ্রুত টিবি স্ক্রিনিং, সময়মতো চিকিৎসা শুরু ও সম্পূর্ণ করা, উচ্চ ঝুঁকিসম্পন্ন রোগীদের বিশেষ যত্ন, পুষ্টি সহায়তা, ঝুঁকিপূর্ণদের জন্য প্রতিরোধমূলক চিকিৎসা।

গত সপ্তাহে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল রাজ্যসভায় জানান—
জানুয়ারি থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত দেশে ৪.৫ কোটি মানুষকে টিবি পরীক্ষার আওতায় আনা হয়েছে, যার মধ্যে ২২.৬৪ লাখ নতুন টিবি রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টিবি নিয়ন্ত্রণে আগের বছরের তুলনায় বড় অগ্রগতি হয়েছে এবং ভারত ২০২৫ সালের টিবি নির্মূল লক্ষ্যের দিকে দ্রুত এগোচ্ছে।

Releated Posts

সিবিএসই-র অন-স্ক্রিন মার্কিং ব্যবস্থা নিয়ে তদন্তে এক সদস্যের কমিটি গঠন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ জুন : সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর অন-স্ক্রিন মার্কিং (ওএসএম) ব্যবস্থার জন্য…

ByBySandeep Biswas Jun 2, 2026

কর্নাটক মন্ত্রিসভা চূড়ান্ত, বেঙ্গালুরু ফিরছেন শিবকুমার ও সিদ্ধারামাইয়া

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ২ জুন (আইএএনএস) : কর্নাটকের নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দিনভর ম্যারাথন বৈঠকের পর…

ByBySandeep Biswas Jun 2, 2026

গুজরাটে প্রয়াত প্রবীণ বিজেপি নেতা ও বিধায়ক যোগেশ পটেল, শোকপ্রকাশ রাজনৈতিক মহলের

আমদাবাদ/ভাদোদরা, ২ জুন (আইএএনএস): গুজরাটের প্রবীণ বিজেপি নেতা এবং মাঞ্জলপুর কেন্দ্রের বিধায়ক যোগেশ পটেল মঙ্গলবার দুপুরে প্রয়াত হন।…

ByByNews Desk Jun 2, 2026

গরুকে ‘মা’ হিসেবে মানতে মুসলিমরা বাধ্য নন: হুসেন দলওয়াই

মুম্বই, ২ জুন (আইএএনএস): গরুকে ‘জাতীয় পশু’ ঘোষণার দাবি ঘিরে চলা বিতর্কের মধ্যে কংগ্রেস নেতা হুসেন দলওয়াই মঙ্গলবার…

ByByNews Desk Jun 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top