News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জোলাইবাড়ি-বিলোনিয়া বিকল্প জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু
Image

জোলাইবাড়ি-বিলোনিয়া বিকল্প জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু

আগরতলা, ৩ ডিসেম্বর: জোলাইবাড়ি-বিলোনিয়া বিকল্প জাতীয় সড়কের পশ্চিম পিলাক কলোনি এলাকায় বুধবার ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারালেন তিন যুবক।

নিহতদের মধ্যে রয়েছেন, মুকেশ ত্রিপুরা (১৬), বাবা স্বপন ত্রিপুরা, বাসিন্দা পশ্চিম পিলাক। বিপ্লব শীল শর্মা, বাড়ি মধ্য পিলাক ও প্রসন্ন দত্ত, বাড়ি পশ্চিম পিলাক।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের নিথর দেহ উদ্ধার করে জোলাইবাড়ি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

যান দুর্ঘটনা রাজ্যে বেড়েই চলছে। প্রতিদিন কোনো না কোনো জায়গায় এই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন তরতাজা যুবকরা। এদিন দ্রুত গতিতেই দুটি বাইকের সংঘর্ষে এই দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মুহূর্তেই দুমড়ে মুচড়ে গেছে বাইক দুটি। রাস্তার দুদিকে ছিটকে পড়েছেন বাইক থাকা তিন যুবক। স্থানীয়দের সহায়তায় দমকলকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026

‘সেবা সংকল্প’-এর মাধ্যমে দেশজুড়ে জনসংযোগ ও সাংগঠনিক কর্মসূচি, জানালেন বিপ্লব কুমার দেব

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ‘সেবা সংকল্প’-এর মাধ্যমে প্রায় এক মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top