News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গোপন তথ্যের ভিত্তিতে ১০ হাজার ইয়াবা সহ দুই নেশা কারবারি আটক
Image

গোপন তথ্যের ভিত্তিতে ১০ হাজার ইয়াবা সহ দুই নেশা কারবারি আটক

আগরতলা, ২৮ নভেম্বর: গোপন তথ্যের ভিত্তিতে রামনগর ফাঁড়ি পুলিশ ও আগরতলা পশ্চিম থানার পুলিশের যৌথ অভিযানে দুই নেশা কারবারিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরবাইক উদ্ধার করে পশ্চিম থানার পুলিশ।

আজ সংবাদমাধ্যমকে এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, ২৬ নভেম্বর গভীর রাতে গোপন খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানে দুই নেশা কারবারি—বামুটিয়ার বাসিন্দা সুজিত দত্ত এবং কালিকাপুরের বাসিন্দা সুমন সরকার—কে আটক করা হয়।
এসডিপিও জানান, অভিযুক্তদের কাছ থেকে মোট ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ইতিমধ্যেই আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্তদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর প্রাথমিক তদন্তে আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। সেই তথ্যের ভিত্তিতে ঘটনার মূল অভিযুক্তদের গ্রেপ্তারের লক্ষ্যে শীঘ্রই আরও অভিযান চালানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Releated Posts

এডিসির ফলাফলের পর, প্রদ্যোতের সঙ্গে সাক্ষাতে বিধায়িকা স্বপ্না দেববর্মা

আগরতলা, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনের ফল ঘোষণার পর তিপরা মথার অন্দরে চলা বিদ্রোহের সুর ক্রমশ নরম হতে শুরু…

ByByReshmi Debnath Apr 23, 2026

তুলাবাড়িতে তিপ্রা মথার বিদায়ী এমডিসি সোহেল দেববর্মার গাড়িতে হামলা, চাঞ্চল্য

আগরতলা, ২৩ এপ্রিল: তিপ্রা মথার বিদায়ী এমডিসি সোহেল দেববর্মার গাড়িতে দুষ্কৃতীদের হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায়…

ByByReshmi Debnath Apr 23, 2026

বিরোধীদের কারণে সংসদে মহিলা সংরক্ষণ বিলের সংশোধনী পাস করা যায়নি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ এপ্রিল: বিরোধীদের কারণে সংসদে মহিলা সংরক্ষণ বিলের সংশোধনী পাস করা যায়নি। এই সংশোধনী বিল ভারতে নারী…

ByByReshmi Debnath Apr 23, 2026

বাংলায় কর্মচারী ও মহিলারা বিজেপিকে সমর্থন করবেন: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ২৩ এপ্রিল: পশ্চিমবঙ্গের এই নির্বাচনে কর্মচারী ও মহিলারা বিজেপিকে ভোট দেবেন এবং মানুষ বাংলাকে বাঁচাতে বিজেপিকেই ভোট…

ByByReshmi Debnath Apr 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top