News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামী-স্ত্রীর বিবাদের জেরে দেড় বছরের সন্তানকে নিয়ে নিখোঁজ গৃহবধু, এয়ারপোর্ট থানায় মিসিং ডায়েরি
Image

স্বামী-স্ত্রীর বিবাদের জেরে দেড় বছরের সন্তানকে নিয়ে নিখোঁজ গৃহবধু, এয়ারপোর্ট থানায় মিসিং ডায়েরি

আগরতলা, ১৮ নভেম্বর: স্বামী-স্ত্রীর বিবাদের জেরে দেড় বছরের কন্যা সন্তানকে নিয়ে নিখোঁজ হয়ে গেছেন এক গৃহবধু। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এয়ারপোর্ট থানাধীন দুর্গাবাড়ি এলাকায়। গত পাঁচ দিন ধরে তাঁর কোনো খোঁজ না পাওয়ায় পরিবার থানায় মিসিং ডায়েরি করেছে।

পরিবারের অভিযোগ অনুযায়ী, প্রায় চার বছর আগে গান্ধীগ্রামের সাগরী দেবনাথ নট্ট’র সঙ্গে দুর্গাবাড়ির এক যুবকের প্রেমবিবাহ হয়। বিবাহিত জীবনে প্রথমদিকে সবকিছু স্বাভাবিক থাকলেও সম্প্রতি স্ত্রীর মোবাইলে খোয়াইয়ের লালটিলা এলাকার যুবক নয়ন দাসের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ লক্ষ্য করেন স্বামী। এই বিষয় নিয়ে দম্পতির মধ্যে বিবাদ বাড়তে থাকে।

এরই মাঝে গত কয়েকদিন আগে দেড় বছরের সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান গৃহবধু সাগরী দেবনাথ। পরবর্তীতে তাঁর সঙ্গে যোগাযোগের সব চেষ্টা ব্যর্থ হলে পরিবার থানায় অভিযোগ দায়ের করে।

গৃহবধুর মা ও পরিবার জানিয়েছেন— তাঁরা তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তিনি যেখানে আছেন, সুস্থ ও নিরাপদ থাকলেই তাঁদের আপত্তি নেই। তবে অন্তত একবার যোগাযোগ করার আবেদন জানান পরিবারের সদস্যরা।

নয়ন দাসের পরিবারের সূত্রে জানা গেছে, তাঁর মা আগরতলার মহারাজগঞ্জ বাজার এলাকায় গৃহকর্মীর কাজ করেন এবং সেই সুবাদে খোয়াই থেকে আগরতলায় থাকেন। ঘটনা তদন্তে নেমেছে এয়ারপোর্ট থানা। নিখোঁজ গৃহবধু ও শিশুর সন্ধানে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। সমাজবিদদের মতে, পরিবারের ভাঙন ও দাম্পত্য অশান্তি ক্রমশ বাড়ছে— যা সমাজের মধ্যে সচেতনতার প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে তুলছে।

Releated Posts

যুবরাজনগরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ, চাঞ্চল্য

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: শিশুদের জন্য নির্ধারিত মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগকে কেন্দ্র করে ধর্মনগর থানার অধীন যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের…

ByByReshmi Debnath Sep 8, 2026

সুস্থ ত্রিপুরা গঠনে ফিজিওথেরাপিস্টদের ভূমিকা অনস্বীকার্য: সাংসদ রাজীব ভট্টাচার্য

​আগরতলা, ৮ সেপ্টেম্বর: ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ উপলক্ষে আজ আগরতলা প্রেস ক্লাবে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Sep 8, 2026

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজনগরে রক্তদান ও বস্ত্রদান কর্মসূচি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজনগর বাইতুল আমান জামে মসজিদ কমিটির উদ্যোগে রক্তদান ও বস্ত্রদান…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ধলাই নদীর ভাঙনে নদীগর্ভে বহু কৃষিজমি, উদাসীনতার অভিযোগ জলসম্পদ দপ্তরের বিরুদ্ধে

আগরতলা, ৮ সেপ্টেম্বর: কমলপুর শহর সংলগ্ন ধলাই নদীর তীরে অবস্থিত হালহুলী দশমী ঘাট এলাকায় নদী ভাঙনের ফলে একের…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top