News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় এনএইচআইডিসিএল -এর ১৩টি প্রকল্প দ্রুত সম্পন্ন ও মানসম্মত করতে কেন্দ্রের নির্দেশনা, ধন্যবাদ সাংসদ বিপ্লবের
Image

ত্রিপুরায় এনএইচআইডিসিএল -এর ১৩টি প্রকল্প দ্রুত সম্পন্ন ও মানসম্মত করতে কেন্দ্রের নির্দেশনা, ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ নভেম্বর : ত্রিপুরার জনসাধারণের সুবিধার্থে এনএইচআইডিসিএল -এর অধীনে বর্তমানে চলমান ১৩টি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের কাজের মান ও সময়সীমা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি-এর পক্ষ থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। এই উদ্যোগের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব মন্ত্রী নীতিন গড়করিকে প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

আজ সামাজিক মাধ্যমে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরায় বর্তমানে বাস্তবায়নাধীন এই ১৩টি প্রকল্পের মধ্যে যেসব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়নি, সেগুলি দ্রুত সম্পন্ন করার জন্য এনএইচআইডিসিএল সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। প্রকল্পগুলির মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ইঞ্জিনিয়ার এবং বিশেষ প্রকল্প পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। এছাড়া প্রকল্পগুলির মান ও অনিয়মের কারণ নির্ধারণের জন্য সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট-কেও যুক্ত করা হয়েছে।

এছাড়া, এনএইচ প্রকল্পগুলিতে কম দরপত্রের সমস্যা মোকাবিলার জন্য ইপিসি ও এইচএএম মোড চুক্তিতে যোগ্যতার মানদণ্ড আরও কড়া করা হয়েছে। অস্বাভাবিকভাবে কম বিডের ক্ষেত্রে পারফরম্যান্স ব্যাংক গ্যারান্টি ব্যবস্থাও চালু করা হয়েছে। এই নির্দেশিকার ফলে অযৌক্তিকভাবে কম বিডিং এবং মানহীন কাজের সমস্যা কার্যকরভাবে সমাধান করা সম্ভব হবে।

প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগের ফলে ত্রিপুরার সড়ক নেটওয়ার্কের উন্নয়ন ও মানসম্মত নির্মাণ কার্যক্রম দ্রুত সম্পন্ন হবে, যা স্থানীয় জনগণের দীর্ঘমেয়াদী সুবিধা নিশ্চিত করবে।

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top