News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম স্কুলে বাল বৈজ্ঞানিক প্রদর্শনী অনুষ্ঠিত
Image

উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম স্কুলে বাল বৈজ্ঞানিক প্রদর্শনী অনুষ্ঠিত

আগরতলা, ১৩ নভেম্বর: উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম স্কুলে আজ অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য বাল বৈজ্ঞানিক প্রদর্শনী। ছাত্রছাত্রীদের সৃজনশীলতা ও বৈজ্ঞানিক চিন্তাধারাকে উৎসাহিত করতে এই প্রদর্শনীর আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
আজকের অনুষ্ঠানে মোট ৪৯টি ভিন্নধর্মী বৈজ্ঞানিক মডেল উপস্থাপন করে ছাত্রছাত্রীরা। জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, প্রযুক্তি ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে তৈরি মডেলগুলো প্রদর্শনীর আকর্ষণ বাড়িয়ে তোলে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রদর্শিত মডেলগুলির মধ্য থেকে মোট পাঁচটি মডেল মহকুমা স্তরের প্রতিযোগিতার জন্য মনোনীত করা হবে। সেখানে সাফল্য অর্জনকারী মডেলগুলি রাজ্য স্তরে অংশগ্রহণের সুযোগ পাবে, এবং রাজ্য স্তরে নির্বাচিত হলে তারা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবে।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতিতে প্রদর্শনীটি ছিল উৎসবমুখর। ছাত্রছাত্রীদের বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ দেখে বিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top