News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্যাতনের জেরে আত্মহত্যা, বিষপানে নিজের সাধের অনুষ্ঠানের দিনেই নাবালিকা গৃহবধূর মর্মান্তিক মৃত্যু
Image

নির্যাতনের জেরে আত্মহত্যা, বিষপানে নিজের সাধের অনুষ্ঠানের দিনেই নাবালিকা গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর:
শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে বিষ পান করে আত্মহত্যা করলেন এক অন্তঃসত্ত্বা নাবালিকা গৃহবধূ। নিজের সাধের অনুষ্ঠানের দিনেই মৃত্যু হয় ওই গৃহবধূর। মৃতার নাম পায়েল দত্ত। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে শুক্রবার জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, শুক্রবারই ছিল পায়েলের সাধ ভক্ষণ অনুষ্ঠান। কিন্তু সেই দিনই তাঁর জীবনের অবসান ঘটে। মৃতার মায়ের অভিযোগ, বিবাহের পর থেকেই পায়েলের উপর শ্বশুরবাড়ির সদস্যরা বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এমনকি গর্ভবতী অবস্থাতেও তাঁর উপর নির্যাতন বন্ধ হয়নি।

পায়েলের মায়ের অভিযোগ, সাধ ভক্ষণ অনুষ্ঠানের খরচের অর্ধেক টাকা বাপের বাড়ি থেকে আনতে না পারায় পায়েলকে মারধর করা হয়। দীর্ঘদিনের অত্যাচার এবং সেই দিনের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে গর্ভের সন্তানসহ বিষ পান করেন তিনি।
গুরুতর অবস্থায় তাঁকে আগরতলার জিবি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে টানা তিনদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষমেশ শুক্রবার মৃত্যু হয় তাঁর।

হাসপাতালে উপস্থিত হয়ে মৃতার মা অভিযোগ করেন, “আমার মেয়েকে পণের টাকার জন্যে প্রতিনিয়ত অত্যাচার করা হতো। আমি অনেকবার বলেছি ওকে একটু ভালোভাবে রাখুন, কিন্তু কেউ শোনেনি। স্বামী প্রায়শই মদ্যপান করে মেয়েটিকে নির্যাতন করতো। একটিদিন ও মেয়েটি শান্তিতে অতিবাহিত করেনি।’

অন্যদিকে, মৃতার স্বামী মিহির দাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “পায়েল মানসিকভাবে কিছুদিন ধরে অস্থির ছিল। ও নিজেই এই চরম সিদ্ধান্ত নিয়েছে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top