News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিপাহীজলায় দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠিত
Image

সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিপাহীজলায় দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠিত

আগরতলা,৩১ অক্টোবর:
সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে আজ এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। সিপাহীজলা অভয়ারণ্যের এন্ট্রি গেইট থেকে সিপাহীজলা চিড়িয়াখানা পর্যন্ত ৭ কিলোমিটার দূরত্বের এই দৌড় প্রতিযোগিতা হয়।

দৌড় প্রতিযোগিতায় জম্পুইজলাস্থিত টিএসআর-এর সপ্তম ব্যাটেলিয়ান, পাথালিয়াস্থিত টি এস আর-এর একাদশ ব্যাটেলিয়ান, রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ সিপাহীজলার বিভিন্ন ক্রীড়া সংস্থার মোট ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিধায়িকা অন্তরা সরকার দেব বলেন, দেশের ঐক্য, সংহতি সুদৃঢ় করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। ক্রীড়া, শরীর চর্চা ও সুস্থ সংস্কৃতির মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। এছাড়াও বক্তব্য রাখেন, ক্রীড়া দপ্তরের সহ-অধিকর্তা ধীমান বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক উপেন্দ্র জমাতিয়া, চড়িলাম রকের বিডিও উত্থাজাই মগ, ডিসিএম অরূপ দত্ত প্রমুখ। প্রতিযোগিতায় প্রথম ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার স্বরূপ ট্রফি তুলে দেওয়া হয়।

Releated Posts

বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…

ByByReshmi Debnath Jun 10, 2026

রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…

ByByReshmi Debnath Jun 10, 2026

বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

ByByReshmi Debnath Jun 10, 2026

পরিবারের অনুপস্থিতির সুযোগে দুঃসাহসিক চুরি, নগদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার উধাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: আমতলী থানাধীন কার্তিক চৌমুহনী এলাকার ভাতৃ সংঘ ক্লাব সংলগ্ন একটি ভাড়াটিয়া বাড়িতে দুঃসাহসিক চুরির…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top