News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দীপাবলিতে যাত্রীদের ভিড় সামলাতে আগরতলা–ধর্মনগর ও আগরতলা–সাব্রুম রুটে বিশেষ ট্রেন চালু
Image

দীপাবলিতে যাত্রীদের ভিড় সামলাতে আগরতলা–ধর্মনগর ও আগরতলা–সাব্রুম রুটে বিশেষ ট্রেন চালু

আগরতলা, ১৯ অক্টোবর:
আসন্ন দীপাবলি উৎসবকে ঘিরে অতিরিক্ত যাত্রী চাপ মোকাবিলায় বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। আগরতলা থেকে ধর্মনগর ও সাবরুম রুটে তিন দিনব্যাপী বিশেষ ট্রেন পরিষেবা চালু থাকবে। এই পরিষেবা চালু থাকবে ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

০৭৬১৫/০৭৬১৬ আগরতলা-ধর্মনগর-আগরতলা স্পেশাল ট্রেন, ০৭৬১৩/০৭৬১৪ আগরতলা-সাবরুম-আগরতলা স্পেশাল ট্রেন দুটি দৈনিক চলবে নির্দিষ্ট তিনদিন ২০, ২১ ও ২২ অক্টোবর।
আগরতলা-ধর্মনগর স্পেশাল ট্রেন (০৭৬১৫) প্রতিদিন সকাল ৫টা ১৫ মিনিটে আগরতলা স্টেশন থেকে ছাড়বে এবং বিভিন্ন স্টেশন অতিক্রম করে সকাল ৮টা ৪৫ মিনিটে ধর্মনগরে পৌঁছাবে।
পাল্টা দিকের ট্রেন (০৭৬১৬ ধর্মনগর–আগরতলা) সকাল ১০ টা ৩৫ মিনিটে ধর্মনগর থেকে রওনা হয়ে বিকেল ১.৫০ মিনিটে আগরতলায় পৌঁছাবে।

অন্যদিকে, আগরতলা-সাবরুম স্পেশাল ট্রেন (০৭৬১৩) প্রতিদিন দুপুর ২টা ১৫ মিনিটে আগরতলা থেকে ছাড়বে এবং বিকেল ৪টা ৩৫ মিনিটে সাবরুমে পৌঁছাবে। ফিরতি ট্রেন (০৭৬১৪ সাবরুম–আগরতলা) সন্ধ্যা ৫টায় সাবরুম থেকে ছেড়ে রাত ৭টা ৩৫ মিনিটে আগরতলায় পৌঁছাবে।

উৎসবের মরশুমে ডেমো ট্রেন বাতিল হওয়ার পর রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন রাজ্য বাসি। বিশেষ করে যারা কর্মসূত্রে ভিন্ন শহরে বাস করেন তাদের দীপাবলীর উৎসবকে ঘিরে বাড়ি ফেরা নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছিল। কিন্তু তিন দিনের এই বিশেষ ট্রেনের ফলে স্বস্তি লক্ষ্য করা গেছে রাজ্যবাসীর মনে। অপরদিকে এর ফলে দীপাবলিকে কেন্দ্র করে অতিরিক্ত যাত্রী চাপ অনেকটাই হ্রাস হবে বলে ধারণা করা হচ্ছে।

Releated Posts

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top