News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি’র বিজয়া শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার বার্তা: “কমিউনিস্টদের ক্যাডার হবেন না”
Image

বিজেপি’র বিজয়া শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার বার্তা: “কমিউনিস্টদের ক্যাডার হবেন না”

আগরতলা, ১৯ অক্টোবর: বিজয়া দশমী উপলক্ষে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রবিবার আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় বিজয়া শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, প্রদেশ বিজেপির নেতৃত্ব সহ বহু কর্মী-সমর্থক।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, “কমিউনিস্টদের মতো ক্যাডার হয়ে যাবেন না । তিনি আরো বলেন, দলীয় নেতাদেরকে আদর্শের পথে চলতে হবে, অন্য কারো বিরুদ্ধে কথা না বলার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিজেপি কর্মীদের উচিত শৃঙ্খলার মধ্যে থেকে জনগণের পাশে থাকা ও ইতিবাচক রাজনীতি করা।

কংগ্রেসের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “কংগ্রেসের কে কি আছে, আমি জানি না।” তিনি যোগ করেন, কংগ্রেস উচ্ছৃঙ্খলতার মাধ্যমে চলে—যা তিনি বিহারে থেকেও দেখেছেন বলে উল্লেখ করেন।

ডঃ সাহা আরও ইঙ্গিত দেন, শীঘ্রই ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সেই নির্বাচনকে সামনে রেখে তিনি দলীয় কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। মুখ্যমন্ত্রীর বক্তব্যে ছিল আগামী দিনের সংগঠনিক শক্তি বাড়ানোর বার্তা ও দলকে ঐক্যবদ্ধ রাখার আহ্বান।

Releated Posts

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ভিলেজ কমিটির ৯০-৯৫ শতাংশ আসন জয়ের আশা এনডিএ-র: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপ্রা মথা ও আইপিএফটি-র সমন্বয়ে গঠিত এনডিএ জোট ৯০…

ByByReshmi Debnath Sep 8, 2026

‘সেবা সংকল্প’-এর মাধ্যমে দেশজুড়ে জনসংযোগ ও সাংগঠনিক কর্মসূচি, জানালেন বিপ্লব কুমার দেব

আগরতলা, ৭ সেপ্টেম্বর: ‘সেবা সংকল্প’-এর মাধ্যমে প্রায় এক মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব।…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top