News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মৃতদেহ নিয়ে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, আহত ৫ জন
Image

মৃতদেহ নিয়ে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, আহত ৫ জন

আগরতলা, ৩১ আগস্ট : আগরতলা থেকে মৃতদেহ নিয়ে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হলো একটি অ্যাম্বুলেন্স। আসামের শ্রীভুমি জেলার বাজা‌রিছড়া থানাধীন সলগই বাজার এলাকার ৮ নম্বর জাতীয় সড়কের হাতাইছড়া সেতু সংলগ্নে রবিবার গভীর রাতে অ্যাম্বুলেন্সটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরির। ঘটনায় গুরুতর আহত হন অন্তত ৫ জন।

আহতদের মধ্যে রয়েছেন অ্যাম্বুলেন্সের চালক দীপঙ্কর দেবনাথ, যিনি পশ্চিম ত্রিপুরার জিবি এসডিও চৌমুহনী এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, আগরতলা থেকে মৃতদেহ বহন করে বদরপুরের দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। সংঘর্ষের পর গুরুতর জখম অবস্থায় চালকসহ ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, আহতদের মধ্যে অন্তত ৩ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এবং তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top