News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারে ভোটার তালিকা নিয়ে বিরোধীদের অভিযোগ সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর তরফে মাত্র ১১৭টি আপত্তি জমা পড়েছে: নির্বাচন কমিশন
Image

বিহারে ভোটার তালিকা নিয়ে বিরোধীদের অভিযোগ সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর তরফে মাত্র ১১৭টি আপত্তি জমা পড়েছে: নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ২৯ আগস্ট : বিরোধী দলগুলোর তরফে ভোট চুরি ও ভোটার তালিকা কারচুপির অভিযোগ বারবার তোলার মধ্যেই, শুক্রবার নির্বাচন কমিশন জানিয়েছে, ১ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত সময়কালে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মাত্র ১১৭টি দাবী ও আপত্তি জমা পড়েছে।

এই সংখ্যা নাগরিকদের পক্ষ থেকে জমা পড়া প্রায় ২,১২,০০০ দাবী ও আপত্তির তুলনায় অত্যন্ত নগণ্য। নির্বাচন কমিশনের ২৯ আগস্টের বুলেটিন অনুযায়ী, ১১৭টির মধ্যে ১০৮টি আপত্তি জমা পড়েছে শুধুমাত্র কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সবাদী-লেনিনবাদী) লিবারেশন-এর পক্ষ থেকে।

রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) জমা দিয়েছে ৯টি আপত্তি। অন্যদিকে বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি , বিএসপি, সিপিএম এবং ন্যাশনাল পিপলস পার্টির মতো সব ক’টি স্বীকৃত জাতীয় দল একটি দাবী বা আপত্তিও জমা দেয়নি। এই পরিসংখ্যান এমন এক সময় প্রকাশিত হল যখন কংগ্রেস ও আরজেডি-র মতো বিরোধী দলগুলি অভিযোগ করছে, সার প্রক্রিয়া একটি ‘ষড়যন্ত্র’, যার মাধ্যমে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং জাল ভোটার অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সার প্রক্রিয়া শুরু হয়েছিল ২৪ জুন, এবং খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় ১ আগস্ট। দাবী ও আপত্তি জানানোর শেষ দিন ১ সেপ্টেম্বর, অর্থাৎ মাত্র তিন দিন বাকি। নির্বাচন কমিশন জানিয়েছে, শুধুমাত্র নির্ধারিত ফর্মে করা দাবী বা আপত্তিকেই বৈধ বলে গণ্য করা হয়েছে। সাধারণ অভিযোগ বা অজ্ঞাত অভিযোগ হিসেবেই অন্যান্যগুলি খারিজ হয়েছে।

কমিশনের বুলেটিনে আরও বলা হয়েছে, ১৯৫০ সালের জন প্রতিনিধিত্ব আইন অনুযায়ী, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের ভোটার ছাড়া অন্য কারও পক্ষ থেকে কোনও বৈধ দাবী আসেনি।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top