News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাঁচানো গেলো না আড়াই বছরের শিশুকে, খুনের অভিযোগ পরিজনের
Image

বাঁচানো গেলো না আড়াই বছরের শিশুকে, খুনের অভিযোগ পরিজনের

আগরতলা, ২৫ আগস্ট : পুকুর থেকে এক নিখোঁজ শিশু দেহ উদ্ধার হয়েছে। আজ সকালে বিশালগড় পশ্চিম লক্ষ্মীবিল নীলকমল এলাকার ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তড়িঘড়ি তাকে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা হাঁপানিয়া মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু সেখানে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, ওই শিশুকে খুন করা হয়েছে। ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোমবার সকালে বিশালগড় পশ্চিম লক্ষ্মীবিল নীলকমল এলাকার বিশ্বজিৎ ঘোষের ছেলে বিবেক ঘোষ ডাকনাম সন নিখোঁজ হয়ে যায়। পরবর্তী সময়ে পাড়ার প্রতিবেশীরা নিখোঁজ শিশুকে উদ্ধার করার জন্য দৌড়ঝাঁপ শুরু করে। পরবর্তী সময়ে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে আড়াই বছরের শিশু যার নাম বিবেক ঘোষ কে উদ্ধার করে। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে মহকুমা হাসপাতালে। মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সংবাদ মাধ্যমের দারস্ত হয়ে এলাকাবাসীরা জানান ওই শিশুকে পাচার করা উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উদ্দেশ্যে সফল হতে না পেরে পুকুরে ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ করলেন।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top