News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তায় নামলো পড়ুয়ারা
Image

শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তায় নামলো পড়ুয়ারা

আগরতলা, ১২ জুন: শিক্ষক বদলির প্রতিবাদে তারিনী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ধনপুর শান্তিনগর এলাকায় সড়ক অবরোধ করে। অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। আটকে পড়েন যান চালক ও যাত্রীরা। তাতে,যাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ ও বিদ্যালয় পরির্দশক।

এদিন ছাত্রছাত্রীদের বলেন, তারিনী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রায় ১০০ জন ছাত্র ছাত্রীরা রয়েছে। এমনিতেই ওই বিদ্যালয়ে শিক্ষক সংকট। চারজন শিক্ষক দিয়ে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত চালাতে হচ্ছে শিক্ষকদের। ঐতিহ্যবাহী স্কুলটির শিক্ষক সংকটের কথা বারবার ওপর মহলে জানানো হলেও অতিরিক্ত আর শিক্ষক দেওয়া হয়নি। চারজন শিক্ষকের মধ্য থেকে সঞ্জয় সাহা বিজ্ঞান শিক্ষককে বদলি করে দেয় অন্যত্রে। এমনিতে শিক্ষক সংকর তার উপর আবার শিক্ষক বদলি ক্ষুব্ধ হয়ে স্কুলের ছাত্রছাত্রীরা আজ সড়ক অবরোধ করে বসে এরই প্রতিবাদেই ছাত্রছাত্রীরা আজ সড়ক অবরোধ করে।

এদিকে, অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে, যাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে। এদিকে, খবর পেয়ে পুলিশ এবং বিদ্যালয় কতৃর্পক্ষ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তাঁরা ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন এনং শিক্ষক বদলির বিষয়ে ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করেন। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ মুক্ত করে দেন ছাত্র-ছাত্রীরা।

Releated Posts

তিনদিনের উৎসব শেষে ত্রিপুরার আনারস শিল্পে নতুন সম্ভাবনার দিগন্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যাল ২০২৬ আজ নয়াদিল্লীতে সফলভাবে সমাপ্ত হয়েছে। উৎসবের…

ByByReshmi Debnath Jun 29, 2026

কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: রাজ্য অতিথিশালার মিলনায়তনে আজ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের এক পর্যালোচনা সভা…

ByByReshmi Debnath Jun 29, 2026

আগরতলায় কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর পরিদর্শন, খতিয়ে দেখলেন বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি

আগরতলা, ২৯ জুন: কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী সোমবার আগরতলার বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক…

ByByReshmi Debnath Jun 29, 2026

উত্তর ত্রিপুরায় ৭.৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক

আগরতলা, ২৯ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। দামছড়া থানার উদ্যোগে চালানো নিয়মিত যানবাহন…

ByByTaniya Chakraborty Jun 29, 2026
Scroll to Top