News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুষ্কৃতীদের হামলার অভিযোগে শান্তিরবাজার থানায় স্মারকলিপি অটোচালকদের, দোষীদের গ্রেপ্তারের দাবি
Image

দুষ্কৃতীদের হামলার অভিযোগে শান্তিরবাজার থানায় স্মারকলিপি অটোচালকদের, দোষীদের গ্রেপ্তারের দাবি

শান্তিরবাজার, ১৩ মে: শান্তিরবাজার রেলস্টেশন এলাকায় অটোচালকদের উপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দক্ষিণ ত্রিপুরা অটো মজদুর সংঘের সদস্যরা।

সংঘের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় শান্তিরবাজার রেলস্টেশন সংলগ্ন এলাকায় বসবাসকারী লুলু ত্রিপুরা নামে এক যুবক রেলস্ট্যান্ডে যাতায়াতকারী কয়েকজন অটোচালকের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরবর্তীতে তাঁদের শারীরিকভাবে আক্রান্ত করা হয় বলেও অভিযোগ ওঠে।

এই ঘটনার প্রতিবাদে সমস্ত অটোচালক একজোট হয়ে শান্তিরবাজার রেলস্টেশন থেকে অটো চলাচল বন্ধ রাখেন। ফলে রেলস্টেশনে আগত যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

অটোচালকদের দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এখন দেখার বিষয়, অটোচালকদের অভিযোগের ভিত্তিতে শান্তিরবাজার থানার পুলিশ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top