News Flash

Image

উদয়পুর বনদুয়ার পাওয়ার স্টেশনে অগ্নিকান্ড

আগরতলা, ৯ জুন : সোমবার দুপুরে হঠাৎ করে উদয়পুর বনদুয়ার সাব স্টেশনে আগুন লাগে। সাথে সাথে খবর দেওয়া হয়েছে উদয়পুর দমকলবাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গিয়েছে দমকলের একটি ইঞ্জিন। দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

পরবর্তী সময়ে দমকলকর্মী জানিয়েছেন, আজ খবর আসে উদয়পুর বনদুয়ার পাওয়ার স্টেশনে আগুন লাগে। তাদের কাছে খবর যাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলকর্মীর প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ওই অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষতি হলেও প্রায় ২ কোটি টাকা জিনিস রক্ষা পেয়েছে, বলে জানান তিনি।

এদিকে, আগুন লাগার খবরে গোটা এলাকায় আতঙ্ক দেখা দেয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে সারা উদয়পুর মহকুমা বিদ্যুৎ চলে যায়। ফলে জরুরী কাজ ব্যাঘাত হয় বলে খবর পাওয়া গেছে। কখন বিদ্যুৎ আসবে এই গরমে সঠিক বলতে পারছে না বিদ্যুৎ দপ্তরের কর্মীরা

Releated Posts

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top