News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি, আতঙ্কে সাধারণ মানুষ
Image

বাংলাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি, আতঙ্কে সাধারণ মানুষ

সুভাষ চন্দ্র দাস

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : বাংলাদেশ জুড়ে অপরাধের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণের মতো অপরাধ প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। সংখ্যালঘু সনাতনী হিন্দুদের ওপরও নির্যাতন চলছে অব্যাহতভাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের ব্যর্থতাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি ঢাকার বনশ্রীতে ২০০ ভরি সোনা লুট হয়েছে, যৌথ বাহিনীর অভিযান চলার মধ্যেও দুষ্কৃতীরা গুলি ছুড়ছে। রাতে কাজ শেষে ঘরে ফেরা মানুষ ছিনতাইকারীদের কবলে পড়ছে। বাধা দিলেই হামলার শিকার হচ্ছে সাধারণ মানুষ। অপরাধ বাড়ার প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীরা রাত ১টায় রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি তুলেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে চুরি, ছিনতাই, হত্যা, অপহরণ সবই বেড়েছে। ডিসেম্বরে ৯৬৬টি চুরি-ছিনতাইয়ের মামলা হলেও জানুয়ারিতে তা ১০৫৯টিতে পৌঁছেছে। ডিসেম্বরে হত্যা মামলা হয়েছে ২০৪টি, অপরদিকে জানুয়ারিতে ২৯৪টি। অপহরণের মামলা ডিসেম্বরে ৭৪টি এবং জানুয়ারিতে ১০৫টি। বিশেষজ্ঞদের মতে, অনেক ঘটনা ভুক্তভোগীরা ভয়ে মামলা করছেন না।

নিরাপত্তাহীনতায় ভুগে, বনশ্রীসহ কিছু এলাকায় স্থানীয়রা নিজেরাই পালাক্রমে পাহারা বসিয়েছেন। অন্যদিকে, সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরকারের নীরবতা জনমনে প্রশ্ন তুলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী ‘কম্বাইন্ড অপারেশন’ শুরু করলেও, জনগণের আস্থা ফেরাতে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

রাতে কাজ শেষে ঘরে ফেরা ব্যবসায়ী অথবা পথচারীর টাকা ও মূল্যবান জিনিস অস্ত্রের মুখে ছিনিয়ে নিচ্ছে ছিনতাইকারীরা। তালা কেটে বাড়িঘর ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামগ্রী লুটপাট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাধা পেলেই এলোপাথাড়ি অস্ত্র দিয়ে কোপানো হচ্ছে, বাদ যাচ্ছে না সাধারণ মানুষও, চালানো হচ্ছে গুলি। এতে করে বাংলাদেশের শহর থেকে গ্রামগঞ্জে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়ংকর হতে বাধ্য। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কম্বাইন্ড অপারেশন শুরু করেছে।

এদিকে চুরি-ছিনতাই প্রতিরোধে কয়েকটি স্থানে রাতে পাহারা বসিয়েছেন স্থানীয় মানুষ। তারা পালাক্রমে এলাকা পাহারা দিচ্ছেন। জানা গিয়েছে, স্বর্ণ ডাকাতি হওয়ার পর থেকেই স্থানীয় যুবকদের সমন্বয়ে রাতভর সম্মিলিত পাহারার উদ্যোগ নিয়েছেন বনশ্রী এলাকার বাসিন্দারা। সাধারণ মানুষ বলছেন, সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায়, তারা নিজেরাই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করছেন। ব্লকভিত্তিক পালাক্রমে পাহারার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, দেশজুড়ে সংখ্যালঘু নির্যাতন ধারাবাহিকভাবে চললেও ইউনূস সরকারের এই নীরবতা সাধারণ মানুষের মধ্যে এক গভীর প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে।

Releated Posts

নিউ জার্সি সফরে গুজরাটের উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

রবিন্সভিল, ২৩ আগস্ট (আইএএনএস): নিউ জার্সি সফরে গুজরাটের উন্নয়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 23, 2026

বাংলাদেশে উগ্রপন্থী নেটওয়ার্কের পুনরুত্থান নিয়ে উদ্বেগ বাড়ছে

ঢাকা, ২২ আগস্ট (আইএএনএস): গত এক মাসে বাংলাদেশে একের পর এক বিস্ফোরণ এবং বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দেশে উগ্রপন্থী…

ByByNews Desk Aug 22, 2026

আরএসএস প্রধানকে নিয়ে ইউএসসিআইআরএফ-এর সমালোচনার জবাব হিন্দুপ্যাক্টের

ওয়াশিংটন, ২২ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর প্রধান মোহন ভাগবতের প্রস্তাবিত আমেরিকা সফরকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 22, 2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ২১ আগস্ট : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার শপথ নিলেন প্রবীণ রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন…

ByBySandeep Biswas Aug 21, 2026

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি হবে গেম চেঞ্জার, উল্লেখযোগ্যভাবে বাড়বে বাণিজ্য: লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ২১ আগস্ট (আইএএনএস): ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে দুই পক্ষের বাণিজ্যে উল্লেখযোগ্য…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

সাইবার নিরাপত্তা ও এআই নিয়ে চেক পয়েন্ট সিইওর সঙ্গে পীযূষ গোয়ালের বৈঠক

নয়াদিল্লি, ২১ আগস্ট (আইএএনএস): ভারতের ডিজিটাল পরিকাঠামোর সুরক্ষা, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চেক…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

ঢাকা, ২০ আগস্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত…

ByBySandeep Biswas Aug 20, 2026

মন্ত্রিসভা পর্যায়ের বৈঠকে ভারত-সিঙ্গাপুর সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার

সিঙ্গাপুর, ২০ আগস্ট (আইএএনএস): উন্নত উৎপাদন, সেমিকন্ডাক্টর, যোগাযোগ ব্যবস্থা, ডিজিটাল প্রযুক্তি, ফিনটেক, দক্ষতা উন্নয়ন, সবুজ অর্থনীতি ও পরিচ্ছন্ন…

ByByNews Desk Aug 20, 2026

ভারতের ‘মহাসাগর’ ও জাপানের ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’-এর ঘনিষ্ঠ সমন্বয় এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: রাজনাথ

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): ভারতের ‘মহাসাগর’ দৃষ্টিভঙ্গি এবং জাপানের ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক’ উদ্যোগের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় এখন…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top