News Flash

  • Home
  • দিনের খবর
  • আর জি কর, তদন্তের অগ্রগতি জানিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা সিবিআইয়ের
Image

আর জি কর, তদন্তের অগ্রগতি জানিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা সিবিআইয়ের

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): সিবিআইয়ের আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা আর জি কর হাসপাতাল কান্ডে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিলেন শীর্ষ আদালতে। এটি আর জি কর-তদন্তে সুপ্রিম কোর্টে জমা দেওয়া সিবিআইয়ের সপ্তম রিপোর্ট।

প্রায় এক মাস পরে মঙ্গলবার আর জি কর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। গত ৭ নভেম্বর শীর্ষ আদালতে এই মামলাটির শুনানি হয়েছিল। মঙ্গলবার বেলায় প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি হয়। প্রধান বিচারপতি হিসাবে এই প্রথম মামলাটি শোনেন বিচারপতি খন্না।

গত শুনানিতে শীর্ষ আদালতে আর জি কর খুন-ধর্ষণ এবং আর্থিক দুর্নীতির মামলায় তদন্তের রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই। সেটি ছিল তদন্তের ষষ্ঠ রিপোর্ট। সিবিআইকে আবার তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই মতো মঙ্গলবার তদন্তের সপ্তম রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থা।

অন্য দিকে, ন্যাশনাল টাস্ক ফোর্সের সুপারিশ সব রাজ্যকে পাঠাতে বলেছিল সুপ্রিম কোর্ট। তা নিয়ে রাজ্যের মুখ্যসচিবেরা মতামত জানাতে পারবেন।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top