News Flash

  • Home
  • দিনের খবর
  • দিনের মতো মুলতুবি সংসদ, শাসক-বিরোধী বাকযুদ্ধ চরমে
Image

দিনের মতো মুলতুবি সংসদ, শাসক-বিরোধী বাকযুদ্ধ চরমে

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): আদানি গোষ্ঠীর ঘুষ-কাণ্ড-সহ একাধিক ইস্যুতে বিরোধীদের তুমুল হইহট্টগোলের কারণে দিনের মতো মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। মঙ্গলবার বেলা এগারোটা থেকে সংসদের অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন ইস্যুতে হইহট্টগোল করেন কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলনের সাংসদরা। তুমল হইহট্টগোলের কারণে প্রথমে দুপুর পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। পরে অধিবেশন শুরু হলেও, একই রকম পরিস্থিতি বজায় থাকে। তাই লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতোই মুলতুবি করে দেওয়া হয়েছে।

এদিকে, সংসদের উভয়কক্ষের অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যাওয়ায় শাসক-বিরোধী দলের মধ্যে বাকযুদ্ধ চরমে পৌঁছেছে। কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, “বিজেপির সদন চালানোর কোনও ইচ্ছা নেই। হতবাক হচ্ছি যে শাসক দল সদনকে ব্যাহত করছে।” প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেছেন, “তাঁরা (বিজেপি) আদানি ইস্যু নিয়ে আলোচনা করতে ভয় পায়। আমি সংসদে নতুন, কিন্তু এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীকে সংসদে দেখা যায়নি। কেন আমরা এই বিষয়টি উত্থাপন করব না?”

বিজেপি সাংসদ সম্বিত পাত্র বলেছেন, “এটা দুর্ভাগ্যজনক যে, বিরোধীরা সংসদে কাজ করতে দিচ্ছেন না। তাঁরা মাঝে মাঝে জ্যাকেট, মাস্ক পরে আসেন, এটা মর্যাদাপূর্ণ নয়। আমার মনে হয়, তাঁরা গণতন্ত্র বুঝতে ভুল করেছে। রাহুল গান্ধী মাস্ক পরা লোকজনকে রেকর্ড করছেন, এটা দেখে অবাক হয়েছিলাম। একজন বিরোধী দলনেতার কিভাবে আচরণ করতে হয় তা জানেন না।”

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top